শিবচরে শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়, মাদক-বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধে সচেতনতা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক, বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধে একজন নাগরিকের করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়।

জানা গেছে, ইভ টিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে বিশেষ করে মেয়েদের সচেতন করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে থানা-পুলিশ। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের মধ্যে এসব বিষয়ে সচেতনতা ও সঠিক ধারণা তৈরি করার পাশাপাশি মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হচ্ছে।

শিবচর থানার ওসি কামাল হোসেন জানান, থানার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মাধ্যমে সহজেই বিভিন্ন তথ্য ছড়িয়ে দেওয়া সম্ভব। পাশাপাশি তারা নতুন বিষয় দ্রুত ধারণ করতে পারে। পাঁচ্চর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে আলোচনা করেছি এবং তাদের সচেতন করেছি। তাদের মাধ্যমে সমাজের অন্যরাও সচেতন হবে। পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানেই আমরা এ কার্যক্রমের আয়োজন করব।’

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শেকড়ের সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহে বসছে বাউলগানের আসর ‘ভাব তরঙ্গ’। ইতিমধ্যে সচেতন সংস্কৃতিপ্রেমীদের মধ্যে সাড়া ফেলেছে এই আয়োজন। নগরীর ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার নিয়মিত বসছে এ আসর…

দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মাহিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন জোমাদ্দার ও সাধারণ…

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেল থেকে পাঁচ বন্ধু মেঘনা নদীর পাড়ে বালুভর্তি জিওব্যাগের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ জিওব্যাগসহ নদীর পাড়ের একটি বড় অংশ ধসে পড়লে তাঁরা সবাই পানিতে পড়ে যান। এ সময় তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আমজাদ ও রাকিব স্রোতের টানে তলিয়ে যান।

জনপ্রিয় টার্গেট

শিবচরে শিক্ষার্থীদের সঙ্গে ওসির মতবিনিময়, মাদক-বাল্যবিবাহ ও ইভ টিজিং প্রতিরোধে সচেতনতা

প্রকাশ: ১১:৫৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬