রামপালে চোরাই গরুসহ আটক ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ২৭১ বার পঠিত হয়েছে

বাগেরহাটের রামপালে চোরাই গরু সহ দুই চোরকে আটক করেছে রামপাল থানা পুলিশ আটককৃতরা হলেন উপজেলার বাইনতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের শেখ আব্দুল আজিজের ছেলে, শেখ আব্দুল গোলাম রসূল (৩৭) এবং গোলাপগঞ্জ জেলার কোটালীপাড়া থানার পূর্ণবর্তী গ্রামের অয়েজকুরনী শেখের ছেলে মো হাবিবুল্লাহ শেখ (২২)।

০৪ জুন (বুধবার) রাত আনুমানিক ১০ টা হতে ২ টা এর কোন এক সময়ে উপজেলার শরাফপুর গ্রামের তরফদার ইউসুফ এর মৎস ঘেরের ভেড়িতে একটা গরুর সহ গভীর রাতে দুজনকে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়।

তাদের কাছে জানতে চাইলে সঠিক তথ্য দিতে পারেনা। তখন বিষয়টা নিশ্চিত হয়ে থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে গরুসহ শেখ আব্দুল রসুল ও হাবিবুল্লাহ শেখকে গ্রেফতার করে।

এ বিষয়ে জানতে চাইলে রামপাল থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন যে, স্থানীয় একজন থানায় মুঠোফোন এ সংবাদ দেয়। তাৎক্ষণিকভাবে থানা পুলিশের একটি টিম সেখানে উপস্থিত হয় এবং একটি গরুসহ দুজনকে গ্রেপ্তার করে।

তিনি আরো বলেন যে, শেখ আব্দুল গোলাম রসুল ও হাবিবুল্লাহ শেখ সহ এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আরো ৮-১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত দুজনকে আইনি প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

রামপালে চোরাই গরুসহ আটক ২

প্রকাশ: ০৯:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫