মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে আটক ৩৮ জনের কারাদণ্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আজ সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝেরচরসংলগ্ন নদীতে অভিযান পরিচালনা করে তাঁদের আটক করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৬টি ড্রেজার, একটি বাল্কহেডসহ ৪০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সাব্বির আলম সুজন আরও বলেন, নদীতীরবর্তী জনগণের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নিয়মের তোয়াক্কা না করে প্রভাবশালী মহল মেঘনা নদীর উপকূলের কাছাকাছি এলাকা থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে। অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে নদীতীরবর্তী এলাকার বেড়িবাঁধ মারাত্মক হুমকির মুখে পড়েছে। পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে। এতে নদীভাঙনের ঝুঁকিও বাড়ছে। এলাকাবাসী প্রতিবাদ জানালেও বালু উত্তোলন বন্ধ হয়নি। তাঁরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আজ সোমবার সন্ধ্যায় ভোলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন আজকের পত্রিকাকে জানান, আটক ৪০ জনের মধ্যে ৩৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে সাদিয়া আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাচন আলী চৌধুরী বাড়ি সড়কের হাবিবা ভিলার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ইসমাইল নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্বামীর সঙ্গে বিরোধ মীমাংসার কথা বলে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল শুভাঢ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারে অপর পক্ষের সমর্থকদের দলে ভেড়ানোর জন্য আলটিমেটাম (চাপ সৃষ্টি) দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

তিন বছরে ইসরায়েল ছেড়েছেন ১৪০০ চিকিৎসক

মেঘনায় কোস্ট গার্ডের অভিযানে আটক ৩৮ জনের কারাদণ্ড

প্রকাশ: ১২:০১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬