দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতে ৮ ফার্মেসিকে অর্থদণ্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত দেবিদ্বার পৌরসভার নিউমার্কেটসহ আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সংবাদে বিভিন্ন ফার্মেসির মালিকেরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যান।

অভিযান পরিচালনা করেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম, স্যানিটারি ইন্সপেক্টর কামরুন্নাহারসহ দেবিদ্বার থানা-পুলিশ ও আনসার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিউমার্কেট এলাকার ১৫টি ফার্মেসিতে অভিযান চালানো হয়। এর মধ্যে ৮টি ফার্মেসিতে অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় মালিকদের মোট ৪৬ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ছাড়াও নির্ধারিত স্থানে বাস পার্কিং না করে সড়কে যানজট সৃষ্টির অপরাধে দুটি বাসকে সড়ক পরিবহন আইনে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ, জনস্বাস্থ্য সুরক্ষা ও ওষুধের গুণগত মান নিশ্চিত করা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফার্মেসি মালিকদের অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে রেজিস্ট্রার সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।’

ফয়সল উদ্দিন বলেন, ‘অভিযানের খবরে পালানো ফার্মেসির মালিকদের তথ্য সংগ্রহ করেছি, তাঁদের শোকজ করা হবে।’

রাজশাহীর পুঠিয়ায় দিনদুপুরে একই দিনে তিন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার গাং ধোপাপাড়ার হিন্দুপাড়া ও কারিগরপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার প্রবাসীসহ দুই শিক্ষকের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

জামালপুরের ইসলামপুরে ইয়াবাসহ হাসর আলী নামে যুবদলের এক নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। হাসর আলী উপজেলার গাইবান্ধা ইউনিয়ন যুবদলের সদস্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম অহিদুজ্জামান, অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত এবং তাঁদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

জনপ্রিয় টার্গেট

টানেল থেকে বেরিয়ে সব অবাস্তব লাগছিল বেঁচে ফেরা নেপালি শ্রমিকের

দেবিদ্বারে ভ্রাম্যমাণ আদালতে ৮ ফার্মেসিকে অর্থদণ্ড

প্রকাশ: ১০:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬