ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুঠোফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে’, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ রোববার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মোস্তফার আদালতে জাহাঙ্গীরের রিমান্ড শুনানি শেষে তাঁকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মাসুমা আক্তার। এ সময় স্বামীকে ষড়যন্ত্র করে মামলায় ফাঁসানো হয়েছে দাবি করে ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তিনি। বাবাকে একনজর দেখতে আদালত প্রাঙ্গণে মায়ের সঙ্গে এসেছিল তাঁদের দুই সন্তানও।

স্বামীর রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে মাসুমা জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাবার নির্দেশে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা তাঁর স্বামী বলেননি। জাহাঙ্গীর আলমের শিক্ষাজীবন ও কর্মজীবনের তথ্য যাচাই করারও আহ্বান জানান তিনি।

পারিবারিক অবস্থার কথা তুলে ধরে মাসুমা বলেন, ‘আমার স্বামী একজন কৃষকের সন্তান। একসময় আমার শ্বশুরের আয়ে পরিবারের ১২ সদস্যের সংসার চলত। বর্তমানে জাহাঙ্গীর আলমের উপার্জনের ওপরই পরিবারের সদস্যরা নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের আমলেও আমার স্বামী কোনো বিশেষ সুবিধা পাননি।’

এদিকে রোববার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাহাঙ্গীর আলমকে চট্টগ্রাম মহানগর হাকিম চতুর্থ আদালতে হাজির করা হয়। মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোস্তফা তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল শনিবার রাতে নগরের পাঁচলাইশ থানার পুলিশ অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলার চাঁদপাশা গ্রামে। তিনি মো. জিন্নাত আলীর ছেলে।

মনোনয়ন না পেলে পদত্যাগ করে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মানিক

দলীয় মনোনয়ন না পেলে চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন চৌধুরী মানিক। এ জন্য সংগঠনের পদ থেকেও অব্যাহতি নেবেন বলে জানিয়েছেন তিনি।

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি: ফোনে মিলল আওয়ামী লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাংগীর আলমের মোবাইল ফোনে দুটি গুরুতর বার্তা পাওয়া গেছে। সেগুলোতে বলা হয়েছে, ‘আগের সরকারকে (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) ডিসেম্বরের মধ্যে পুনর্বাসিত করা হবে’…

জনপ্রিয় টার্গেট

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

‘মুঠোফোন হ্যাক করে বার্তা পাঠানো হয়েছে’, দাবি এসপি জাহাঙ্গীরের স্ত্রীর

প্রকাশ: ০৬:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬