আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তারের সময় জাকিরের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি, একটি কালো রঙের বিদেশি রিভলবার, রিভলবারের চেম্বারে থাকা দুই রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে বরাতে ডিবি জানিয়েছে, জাকির দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্ত্রধারী শুটার হিসেবে সক্রিয় ছিলেন। তিনি এলাকায় ভয়ভীতি দেখিয়ে আধিপত্য বিস্তারের চেষ্টা করতেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, আওয়ামী লীগ সরকারের সময় কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে জাকির মিরপুর এলাকায় কর্মকাণ্ড চালাতেন। জয় নিহত হওয়ার পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে তিনি কার্যক্রম চালিয়ে আসছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ আরও জানায়, গত ৭ জুলাই রাত ৯টার দিকে মিরপুর মডেল থানার সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাঁটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সিজুকে (৩৮) হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়।
ওই ঘটনায় জাকির পালিয়ে গেলেও তাঁর সহযোগী শুটার মো. কাওছার ভূঁইয়া ওরফে শান্ত ওরফে এসবিকে (২৪) অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা-পুলিশ।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় দুটি মামলা করা হয়। এর মধ্যে একটি মামলায় হত্যার উদ্দেশ্যে হামলা ও গুরুতর আঘাতের অভিযোগ এবং অপরটি অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মামলা দুটি বর্তমানে মিরপুর মডেল থানা-পুলিশ তদন্ত করছে।
গ্রেপ্তার জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৪৫ সদস্যের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি, বাংলাদেশ পুলিশের মনোগ্রামযুক্ত…
মহাসড়কে চালক-শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বন্ধ থাকা জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল ১৫ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে জামালপুর বাস-মিনিবাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক ইউনিয়ন।
রাজধানীর গেন্ডারিয়ায় মাদক কারবারের আধিপত্য ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার চাকু, একটি ছোরা ও ১৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
দৈনিক টার্গেট 




















