মন্ত্রীর উপস্থিতিতে সকালে হট্টগোল, রাতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাত ১০টার দিকে তেঁতুলিয়া বাসস্ট্যান্ড থেকে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থকেরা একটি মিছিল বের করেন। মিছিলটি এমআর কলেজ মোড়ে পৌঁছালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের সমর্থকদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে অবস্থান নেয় এবং একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এই দফায় দফায় সংঘর্ষ। সংঘর্ষে আহত অন্তত ১৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, ঘটনার আগে রোববার সকালে জেলা বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ। সভায় বোদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদের দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল হয়। সেই ঘটনার জের ধরেই রাতে দুই গ্রুপের মধ্যে সংঘাতের রূপ নেয় বলে জানা গেছে।

সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শইমী ইমতিয়াজ জানান, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আসাদুল হকের (৩৮) মরদেহ ফেরত দেওয়া হয়েছে। প্রায় ৪০ ঘণ্টা পর গতকাল রোববার রাত ৮টার দিকে দানাজপুর সীমান্তের পিলারসংলগ্ন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি ফেরত দেয় বিএসএফ…

সাউথ পয়েন্ট স্কুলের গণিতের শিক্ষক গোপাল দেবনাথ বলেন, ১১ তলা থেকে লাফ দিয়েছে, এটুকুই শুনেছি। কিন্তু সে লাফ দিয়েছে, নাকি পড়ে গেছে, তা জানি না। ব্যাগে আত্মহত্যার চিরকুট পাওয়া গেছে বলেও শুনেছি। গেমে আসক্তির বিষয়টিও শুনেছি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি

জনপ্রিয় টার্গেট

ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মন্ত্রীর উপস্থিতিতে সকালে হট্টগোল, রাতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩

প্রকাশ: ০৯:৪০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬