ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মং রাজবাড়ির রাজ জেতবন বৌদ্ধবিহার প্রাঙ্গণে জমে উঠেছে দিনব্যাপী সত্যবুদ্ধ মেলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

মং রাজ পরিবার সূত্রে জানা গেছে, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পার্বত্য চট্টগ্রামের মং সার্কেলের পঞ্চম মং রাজা মংপ্রু সাইন বাহাদুর খাগড়াছড়ির গুইমারা উপজেলার চাইংগুলিপাড়ার অরণ্যে এক প্রজার কুড়িয়ে পাওয়া বুদ্ধমূর্তি মানিকছড়ির মং রাজবাড়ির রাজ জেতবন বৌদ্ধবিহারে স্থাপন করেন। এরপর থেকে বৌদ্ধধর্মীয় রীতি অনুসারে প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমায় এ মেলার আয়োজন হয়ে আসছে। এটি ‘সত্যবুদ্ধ মেলা’ নামে পরিচিত।

এ উপলক্ষে প্রতিবছর রাজ জেতবন বৌদ্ধবিহারে রক্ষিত বুদ্ধমূর্তির উদ্দেশ্যে পূজা-অর্চনা, প্রার্থনা ও নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়োজ্যেষ্ঠরা।

বৌদ্ধধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসবের শেষ পর্যায়ে এবারও আয়োজন করা হয়েছে মং রাজবাড়ির শতবর্ষী ঐতিহ্যবাহী সত্যবুদ্ধ মেলা। মঙ্গলবার সূর্যোদয়ের পর থেকেই রাজ জেতবন বৌদ্ধবিহারে সমবেত হতে থাকেন শত শত পুণ্যার্থী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ির মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে।

মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মং রাজার জ্যেষ্ঠ দৌহিত্র কুমার সুইচিংপ্রু সাইন আজকের পত্রিকাকে বলেন, ‘সত্যবুদ্ধ মেলায় অগণিত মানুষের উপস্থিতি প্রমাণ করে, এখনো মানুষের ধর্মের প্রতি অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা রয়েছে। প্রতিবছরের মতো এবারও মানুষ রাজ জেতবন বৌদ্ধবিহারে পূজা-অর্চনা ও প্রার্থনায় সমবেত হয়েছেন।’

তিনি আরও বলেন, প্রয়াত মং রাজা মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে। এসব আয়োজনে বৌদ্ধধর্মাবলম্বীরা মেলায় অংশ নেওয়ার পাশাপাশি সত্যবুদ্ধকে প্রণাম ও ধর্মীয় প্রার্থনায় অংশ নিচ্ছেন।

এদিকে মঙ্গলবার সকাল থেকে মেলা প্রাঙ্গণে বৌদ্ধধর্মাবলম্বীদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা অসংখ্য দর্শনার্থীর সমাগম ঘটেছে। মেলায় বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। অন্যদিকে রাজ জেতবন বৌদ্ধবিহারে চলছে পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় থানায় মামলা

ডাকসুর ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে বোমা নিক্ষেপ ও আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তিনজনকে শনাক্তের কথা জানিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।

গভীর রাতে ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, পরিদর্শনে সেনাবাহিনী

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে। এ ঘটনার পর বাড়িটি পরিদর্শন করেছে সেনাবাহিনী।

খাগড়াছড়িতে আমার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে আ.লীগের সন্ত্রাসীরা: সাদিক কায়েম

আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম জানান, গতকাল শনিবার দিবাগত রাতে খাগড়াছড়িতে তাঁর বাড়িতে পেট্রলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা।

জনপ্রিয় টার্গেট

শীতকালে ফরজ গোসলের সময় যে ৬ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন

মং রাজবাড়ির রাজ জেতবন বৌদ্ধবিহার প্রাঙ্গণে জমে উঠেছে দিনব্যাপী সত্যবুদ্ধ মেলা

প্রকাশ: ১১:৫৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬