বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি হিসেবে এ কর্মসূচির আয়োজন করেছে ‘আমরা ভোলাবাসী’। সংগঠনটির সদস্যসচিব মীর মোশারেফ অমি এ তথ্য জানিয়েছেন।
মোশারেফ অমি বলেন, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলার প্রতিটি ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্পকারখানা স্থাপন, সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে অবৈধ গ্যাস চুক্তি বাতিল এবং গ্যাস পাচার বন্ধ—এসব দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন এলাকাবাসী। এর আগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, স্মারকলিপি, মশাল মিছিল, গণসংযোগ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। তবে এখনো দাবিগুলো বাস্তবায়িত হয়নি।
এ অবস্থায় গত ১৫ অক্টোবর রাতে ভোলা জেলা পরিষদে বিশেষ মতবিনিময় সভা থেকে আন্দোলন আরও জোরদারের ঘোষণা দেন ‘আমরা ভোলাবাসী’র নেতারা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

দৈনিক টার্গেট 
























