ব্রাহ্মণবাড়িয়ায় এবার দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

আজ শুক্রবার বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নাজিমুল্লাহ (২২) বুড়িশ্বর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুড়িশ্বর গ্ৰামের আব্দুল আউয়াল এবং ফজলু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে একটি পুকুরের জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে উভয় পক্ষই তাদের লোকজন নিয়ে বিরোধপূর্ণ পুকুর পাড়ের সামনে যায়। কথা-কাটাকাটি ও উত্তেজনার একপর্যায়ে বিকেলের দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে নাজিমুল্লাহ গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির সিলেট সফরে এলে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে তাঁর সংবাদ সংগ্রহকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের হেনস্তা ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।

গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর রহমান হত্যাকাণ্ডে মামলার এক মাস পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি কোনো আসামি। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নিহতের পরিবার এবং এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

জনপ্রিয় টার্গেট

মোবাইলে কল দেওয়াকে কেন্দ্র করে নারীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় এবার দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫

প্রকাশ: ০৯:১৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬