০৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, ৩ হাজার ২৬৩ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন প্রকল্পটির আওতায় মূল সেতুর দৈর্ঘ্য ১ দশমিক ১ কিলোমিটার। এর মধ্যে ৩২০ মিটারজুড়ে থাকবে স্টিল আর্চ। সেতুর দুই প্রান্তে পিলার থাকলেও নদীর মাঝখানে কোনো পিলার থাকবে না। সংযোগ সড়কসহ পুরো প্রকল্পের দৈর্ঘ্য ৬ দশমিক ২ কিলোমিটার।

প্রকল্পের শুরুতে ভূমি অধিগ্রহণ, বিদ্যুতের খুঁটি ও গ্যাসলাইনসহ বিভিন্ন ইউটিলিটি স্থানান্তর নিয়ে জটিলতা দেখা দেয়। নির্ধারিত সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে পুরো কর্মস্থল বুঝিয়ে দিতে না পারায় নির্মাণকাজ ব্যাহত হয়। পরে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক ও কারিগরি কিছু জটিলতায় কয়েক মাস কাজের গতি আরও কমে যায়। এসব প্রতিবন্ধকতা কাটিয়ে বর্তমানে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

কেওয়াটখালী সেতু প্রকল্পের পরিচালক মো. দিদারুল আলম তরফদার বলেন, শুরুতে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরে অনেক সময় ব্যয় হওয়ায় প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা সম্ভব হয়নি। তবে বর্তমানে এসব জটিলতা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক অর্থায়নকারী সংস্থা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুসরণ করা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড।

সেতুটি চালু হলে ময়মনসিংহ নগরীর পাটগুদাম ও শম্ভুগঞ্জ এলাকায় যানজটের চাপ কমবে বলে আশা করছেন পরিবহন চালকেরা। বাসচালক হাসেম উদ্দিন বলেন, বর্তমানে কয়েকটি জেলার যানবাহনকে পাটগুদাম সেতু হয়ে নগরে প্রবেশ করতে হয়। এতে বিশেষ করে ব্যস্ত সময়ে যানজটের সৃষ্টি হয়। কেওয়াটখালী সেতু চালু হলে যানবাহন চলাচলে বিকল্প পথ তৈরি হবে। এতে চালক ও যাত্রীদের সময় বাঁচার পাশাপাশি ভোগান্তিও কমবে।

জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, কেওয়াটখালী সেতু এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। সেতুটি চালু হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, সেতুর নির্মাণকাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কেওয়াটখালী সেতু প্রকল্প অনুমোদন পায়। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুরু হয় মূল নির্মাণকাজ। প্রাথমিকভাবে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল। তবে নানা জটিলতায় নির্ধারিত সময়ে তা সম্ভব হচ্ছে না। বর্তমানে ২০২৮ সালের জুনের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার নতুন লক্ষ্য নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাকৃবিতে ছাত্রলীগ নেতাকে আটক করল ছাত্রদল, অপরাধের প্রমাণ না পেয়ে ছেড়ে দিল প্রশাসন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩

ময়মনসিংহ নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন ওরফে সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বাকৃবি ক্যাম্পাসে রেললাইনে আগুন দেওয়ার চেষ্টা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেটসংলগ্ন এলাকায় রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আনন্দ মোহন কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বাকৃবি শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

জনপ্রিয় টার্গেট

শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের সাজা

ব্রহ্মপুত্রের বুকে দৃশ্যমান হচ্ছে দেশের বৃহত্তম স্টিল আর্চ সেতু

প্রকাশ: ০৬:১৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬