ভুক্তভোগী বাবু মোল্যা জানান, দীর্ঘদিন ধরে তাঁর বসতবাড়ির বিদ্যুৎ বিল ২০০ থেকে ২৫০ টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু সম্প্রতি তাঁর হাতে পৌঁছানো বিলের কাগজে বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়েছে মাত্র ২০ ইউনিট, অথচ বিলের মোট পরিমাণ নির্ধারণ করা হয়েছে ২৯ হাজার ১৩৮ টাকা। এই অস্বাভাবিক বিল দেখে তিনি চরম বিস্মিত ও চিন্তিত হয়ে পড়েছেন।
ভুক্তভোগী এই গ্রাহকের অভিযোগ, বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে বিলের এই আকাশ-পাতাল পার্থক্যে তিনি মারাত্মক মানসিক চাপ ও ভোগান্তির শিকার হচ্ছেন।
তবে ভুক্তভোগী বাবু মোল্যার দাবি, ভুল বিলের কাগজ নিয়ে অফিসে গিয়ে প্রতিকার চাওয়ার আগেই পল্লী বিদ্যুৎ সমিতির দায়িত্বরত লোকজন তাঁকে নানাভাবে হয়রানি করেছেন।
উল্লেখ্য, এর আগেও মাগুরার এক নারী গ্রাহক মোছা. আলেয়া খাতুনের নামে মাত্র ২৩৫ ইউনিট ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি টাকার বেশি ভৌতিক বিল আসার ঘটনা ঘটেছিল, যা দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে। গ্রাহককে মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে প্রায় ৫০৭ কোটি টাকার ভুয়া বিল দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারকে (জিএম) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
একই সঙ্গে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী গ্রাহকের কাছে টেলিফোনে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে টানা ১০ দিন ধরে অচলাবস্থায় রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পাল
চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় করেছে ২৮ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছিল বলে জানান চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা মো. আবুল কাসেম।
কর্ণফুলীর এ জে চৌধুরী কলেজ মাঠে বিএনপির প্রতিবাদ সভায় দক্ষিণ চট্টগ্রামের চার সংসদ সদস্য অভিযোগ করেছেন, গণ-অভ্যুত্থানে বিতাড়িত ফ্যাসিবাদী ও স্বৈরাচারীরা সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাঁরা ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা দেন।
দৈনিক টার্গেট 



















