পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে গোবরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে সানজিদা খাতুনকে খালিদ হাসান বিয়ে করেন। গতকাল শুক্রবার রাতে স্ত্রীকে নিয়ে তিনি শ্বশুরবাড়িতেই ছিলেন।
রাত সাড়ে ১০টার দিকে সানজিদা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে তিনি স্বামীকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে খালিদকে উদ্ধার করেন। চিকিৎসার জন্য নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে কয়রা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ শনিবার বেলা ১১টার দিকে নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করেছেন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।
ফেনী সীমান্তে নিজ জমিতে চাষাবাদের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মোশাররফ (৪৫) নামে এক বাংলাদেশি কৃষক আশঙ্কাজনকভাবে আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে…
শম্পা বসু বলেন, বর্তমানে আমন ধানের চারা রোপণ ও পরিচর্যার মৌসুম চলছে। এ সময়ে কৃষকদের সারের চাহিদা বেশি থাকলেও তাঁরা প্রয়োজন অনুযায়ী সার পাচ্ছেন না। তাঁর অভিযোগ, সারের সংকটকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা বেশি দামে সার বিক্রি করছেন।
দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া হলে ২০০৬ সালের মতো আবারও বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
দৈনিক টার্গেট 






















