বাসে ওঠার পর মুক্তিপণ দাবি, র‍্যাবের হাতে মূল হোতা আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

একপর্যায়ে নারায়ণগঞ্জের দিকে না গিয়ে বাসটি আবদুল্লাহপুর ঘুরে আবার ময়মনসিংহের দিকে রওনা হলে আতঙ্ক আরও বেড়ে যায় জাহাঙ্গীরের। বিষয়টি আঁচ করতে পেরে তিনি স্বজনদের জানান। পরে তাঁর ছোট ভাই শাহারুল র‍্যাবকে খবর দেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় মুক্তিপণের টাকা পাঠানোর কাজে ব্যবহৃত মুঠোফোনের অবস্থান শনাক্ত করে বাসটির গতিবিধি অনুসরণ শুরু করে র‍্যাব। ত্রিশাল ও দিঘারকান্দা এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে দিঘারকান্দা এলাকায় বাসটি থামানোর চেষ্টা করলে কয়েকজন সদস্য পালিয়ে গেলেও চক্রটির মূল হোতা জাবেল ইকবাল বাদল ওরফে ‘বিহারি বাদল’কে আটক করে র‍্যাব। পরে বাসের ভেতর থেকে জাহাঙ্গীর আলমকে উদ্ধার করা হয়। আটক বাদল ময়মনসিংহ নগরের পাটগুদাম মদের ডিপো এলাকার বাসিন্দা। অভিযানে ব্যবহৃত বাসটিতে তল্লাশি চালিয়ে ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

জাহাঙ্গীর আলম বলেন, ইনস্যুরেন্সের কাজেই তিনি ভালুকায় গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নারায়ণগঞ্জে ফেরার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি বাস তাঁকে তুলে নেয়। কিছুদূর যাওয়ার পর তিনি বুঝতে পারেন, বাসের দুই-তিনজন যাত্রী ছাড়া প্রায় সবাই একই চক্রের সদস্য।

র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মো. সামসুজ্জামান বলেন, বাসটি ব্যবহার করে দীর্ঘদিন ধরে যাত্রীদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল একটি চক্র। খবর পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় টাকা পাঠানোর কাজে ব্যবহৃত মুঠোফোনের অবস্থান শনাক্ত করা হয়। সেই তথ্যের ভিত্তিতে বাসটির গতিবিধি অনুসরণ করে ত্রিশাল ও দিঘারকান্দা এলাকায় চেকপোস্ট বসানো হয়। কোম্পানি কমান্ডার বলেন, রাত ১২টার দিকে দিঘারকান্দা এলাকায় বাসটি থামানোর চেষ্টা করলে চক্রের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় জাবেল ইকবাল বাদল ওরফে ‘বিহারি বাদল’কে আটক করা হয়। পরে বাসের ভেতর থেকে জাহাঙ্গীর আলমকে উদ্ধার করা হয়।

দুই বছর পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে জেলা প্রশাসনের আয়োজনে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৯টি নৌকার অংশগ্রহণে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম হয়েছে ক্ষমতাপুর গ্রামের শাপলা বয়েজ ক্লাবের নৌকা। নদীর দুই তীরে বিপুল দর্শনার্থীর সমাগম ঘটে।

গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভয়াবহ ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান। ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরও কয়েকটি বিদ্যালয় রয়েছে ভাঙনের ঝুঁকিতে। ভবন হারিয়ে কোথাও খোলা আকাশের নিচে, আবার কোথাও ছাপড়ার নিচে চলছে শিশুদের পাঠদান। এতে

মা ফাতেমা বেগম বলেন, আমার ছেলে এনামুল যদি দোষী হয়ে থাকে, আমরা তার বিচার চেয়েছিলাম। কিন্তু সাড়ে ১৩ বছরেও তার অপরাধের কোনো প্রমাণ পাওয়া গেল না। শুধু সন্দেহের কারণে আমার ছেলে কারাবন্দী রেখে আমাদের পরিবারটাকে শেষ করে দেওয়া হয়েছে। এখন তাঁকে মুক্তি দেওয়া হোক। সাগর-রুনি হত্যার অপবাদ থেকে মুক্তি দেওয়া হোক।

জনপ্রিয় টার্গেট

বাসে ওঠার পর মুক্তিপণ দাবি, র‍্যাবের হাতে মূল হোতা আটক

প্রকাশ: ১২:০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬