‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’, আরেক মামলায় গ্রেপ্তার মডেল মিষ্টি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ মিষ্টি সুবাসকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান মডেল মিষ্টি সুবাসকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। মিষ্টি সুবাসের আইনজীবী গোলাম রাব্বানী গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আইনজীবী গোলাম রাব্বানী বিষয়টি নিশ্চিত করেন।

শুনানিকালে রাষ্ট্রপক্ষ মিষ্টি সুবাসকে গ্রেপ্তার দেখানোর জন্য যুক্তি তুলে ধরেন। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মিষ্টি সুবাস কথা বলার অনুমতি চান।

এরপর তিনি আদালতকে বলেন, ‘আমি একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছি। এটা তো কোনো অপরাধ হতে পারে না। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। জামিন পেলেই আমাকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আমি তো কোনো অন্যায় করেনি। বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।’

এ সময় আসামিপক্ষে আইনজীবী গোলাম রাব্বানী গ্রেপ্তার না দেখানোর প্রার্থনা করেন। শুনানি শেষে মিষ্টি সুবাসকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার আশুলিয়া থানার বাইপাইল মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেন কিশোর মো. আবির। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের অস্ত্রধারীরা আন্দোলনকারীদের ওপর হামলা করে। তাদের ছোড়া গুলিতে আবির (মামলার বাদী) গুরুতর আহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ অক্টোবর আশুলিয়া থানায় হত্যাচেষ্টা মামলা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে আশুলিয়ার বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবর্ষণের ঘটনায় এজাহারভুক্ত আসামিদের সহযোগী হিসেবে মিষ্টি সুবাস প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমিকা রেখেছিলেন বলে তদন্তে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

গত ২৬ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেওয়ার ঘটনায় মিষ্টি সুবাস আলোচনায় আসেন। ওই দিন জাতীয় স্মৃতিসৌধের মূল বেদির সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে অবস্থান করার অভিযোগে পুলিশ তাঁকে আটক করে।

ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তিনি জামিন পান। জামিন পেল তিনি কারাগার থেকে বের হতে পারেননি। কারণ তাঁকে একের পর এক অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

নরসিংদীর মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ভ্যানে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত পিকআপ ভ্যান, ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান, ৯৮টি ডিমের খালি ক্যারেট, ডিম বিক্রির ১০ হাজার টাকা, দেশীয় অস্ত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

কুমিল্লার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নে নিজ ঘরে ঢুকে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর স্ত্রীও গুরুতর আহত হন।

নাগরিকদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্য অবৈধভাবে সংগ্রহ, কেনাবেচা ও সরবরাহের অভিযোগে মো. মেহেদী হাসান (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গত শনিবার রাত সোয়া ১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব চড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় টার্গেট

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’, আরেক মামলায় গ্রেপ্তার মডেল মিষ্টি

প্রকাশ: ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬