ফরিদপুরে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ বদিউজ্জামান এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত নয়ন হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, যশোরের শার্শা উপজেলার বাসিন্দা নয়ন হোসেন দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালাচ্ছিলেন। যশোর থেকে মাদক এনে তিনি ফরিদপুরসহ আশপাশের জেলায় বিক্রি করতেন।

২০১৯ সালের ৩ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর শহরের প্রবেশদ্বার রাজবাড়ী রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় র‍্যাব-১০-এর একটি দল। তল্লাশির সময় একটি প্রাইভেটকার থেকে ৯৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় নয়ন হোসেনকে আটক করা হয়।

র‍্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের ডিএডি মো. হাবিবুর রহমান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। সাক্ষ্য ও শুনানি শেষে আজ আদালত মামলার রায় ঘোষণা করেন।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের পিপি চৌধুরী জাহিদ হাসান খোকন বলেন, ‘মাদক মামলায় নয়ন হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এই রায়ের ফলে সমাজে মাদকের প্রবণতা কমে আসবে বলে মনে করি।’

চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মী করিম হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম। তিনি বলেন, নিহত করিমের বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ নয়টি মামলা রয়েছে।

ময়মনসিংহের ত্রিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ ও দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দরিরামপুর ও বৈলর এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

অটোরিকশাচালককে ভেতরে নিয়ে ওই ব্যক্তিরা ২ হাজার ৫০০ টাকা দেন। বাইরে এসে অটোরিকশাচালক সুফিয়া বেগমকে বলেন, ‘চাচি, আমাকে আড়াই হাজার টাকা দিছে। আপনিও যান।’

জনপ্রিয় টার্গেট

মোবাইলে কল দেওয়াকে কেন্দ্র করে নারীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: ০৪:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬