ফটিকছড়িতে এলপিজি স্টেশনে রান্নার গ্যাস রিফিল, সংবাদ প্রকাশের পর জরিমানা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হেঁয়াকো বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন ফটিকছড়ি উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

অভিযানে দাতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বরকত উল্লাহসহ ভূজপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের সময় রাজ এলপিজি ফিলিং অ্যান্ড কনভার্সন সেন্টারে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডারে এলপিজি রিফিলের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ না থাকা এবং সেবাগ্রহীতাদের নিরাপত্তা ঝুঁকিতে ফেলতে পারে—এমন আরও কিছু অনিয়ম শনাক্ত করা হয়।

এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে গত ২৬ আগস্ট ‘ফটিকছড়িতে এলপিজি ফিলিং স্টেশনেই রিফিল হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। এরই ধারাবাহিকতায় বুধবার প্রতিষ্ঠানটিতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে প্রতিবেদনে ওঠা অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট অনিয়মের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, ‘জননিরাপত্তা ও ভোক্তার স্বার্থে এলপিজি বিক্রি ও ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম না মানায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’

ময়মনসিংহের ভালুকায় পারিবারিক কলহ ও পরকীয়া সন্দেহে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিজের গলা কেটেছেন এক বৃদ্ধ। ​বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুল্লাবর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা টের পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

কাবিটা কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আওতায় উপজেলার পলবান্ধা ইউনিয়নের দক্ষিণ সিরাজাবাদ ডিহিদার বাড়ি কবরস্থানের দক্ষিণ পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য একটি প্রকল্প নেওয়া হয়। এতে বরাদ্দ ধরা হয়েছে ৩ লাখ ৭ হাজার ১৮৭ টাকা। একই কবরস্থানের পশ্চিম পাশে বাউন্ডারি ওয়াল নির্মাণে টিআর কর্মসূচির দ্বিতীয়…

চট্টগ্রামে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নগরীর হালিশহর উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

জনপ্রিয় টার্গেট

ফটিকছড়িতে এলপিজি স্টেশনে রান্নার গ্যাস রিফিল, সংবাদ প্রকাশের পর জরিমানা

প্রকাশ: ০৯:৩৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬