পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

‘শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে শরীয়তপুর সদর, নড়িয়া, জাজিরাসহ বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক ইমরান আল নাজির, ইউপি সদস্য বিল্লাল শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান, আবির হাসান ও আমিনুল জিতু।

বক্তারা বলেন, ২০২৩ সালে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাস হওয়ার পর জেলা শহরের পাশে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের কাছে বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করা হয়েছিল। সম্প্রতি উপাচার্য নিয়োগের পর ওই স্থান বাদ দিয়ে ডামুড্যা উপজেলার একটি ইউনিয়নের চরের জমিতে বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান নির্ধারণের ঘোষণা দেন জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু।

বক্তাদের ভাষ্য, ডামুড্যা উপজেলার প্রস্তাবিত স্থানটি জেলার এক প্রান্তে অবস্থিত। সেখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি হবে। শিক্ষার্থীদের আবাসন, চিকিৎসা, টিউশন ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়বে।

বক্তারা আরও বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় কোনো নির্দিষ্ট এলাকার মানুষের জন্য নয়; পুরো জেলার শিক্ষার্থী ও জনগণের জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। জেলা সদর বা এর আশপাশে বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হলে শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে এবং আবাসন, চিকিৎসাসহ অন্যান্য নাগরিক সুবিধা পাওয়ার সুযোগ বাড়বে।

মানববন্ধন থেকে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে পূর্বনির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয়টি নির্মাণের দাবিও জানানো হয়।

দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বক্তারা।

নাটোরে নিহত শরীয়তপুরের ৫ ব্যবসায়ীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত

নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত শরীয়তপুরের জাজিরা উপজেলার পাঁচ ব্যবসায়ীর একসঙ্গে জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জাজিরা উপজেলার কাজীরহাট বাজারে তাঁদের জানাজা অনুষ্ঠিত হয়। শেষবারের মতো তাঁদের বিদায় জানাতে জানাজায় অংশ নেন স্বজন, বন্ধু, সহকর্মী ও স্থানীয় হাজারো মানুষ।

একসঙ্গে ব্যবসার কাজে বেরিয়েছিলেন শরীয়তপুরের ৫ জন, এলাকায় শোকের ছায়া

নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ জনের মধ্যে রয়েছেন শরীয়তপুরের জাজিরার পাঁচ ব্যবসায়ী। তাঁরা কৃষিপণ্য কিনতে নাটোর যাচ্ছিলেন। তাঁদের মৃত্যুতে পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া।

ফোনে টাকা দাবির পর হোটেলকক্ষে মিলল শিক্ষকের মরদেহ, পলাতক মালিক-ম্যানেজার

শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আবুল বাশার তালুকদার (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাঁর মুঠোফোন থেকে চিকিৎসার কথা বলে টাকা দাবি করা হয়। টাকা না দিলে মরদেহ খুঁজে পাওয়া যাবে না বলেও হুমকি দেওয়া হয়েছিল।

জনপ্রিয় টার্গেট

পূর্বনির্ধারিত স্থানেই শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় নির্মাণের দাবি

প্রকাশ: ১২:০৪:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬