আজ রোববার দুপুরে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা বলেন, পাহাড়ি জনগণের অধিকার এবং মা-বোনের সম্ভ্রম রক্ষায় যাঁরা প্রকৃত অর্থে লড়াই করছেন, তাঁদের সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়ে দমনের চেষ্টা চালানো হচ্ছে।
বক্তারা বলেন, জাতিগত নিপীড়নের কবল থেকে সম্মান, আত্মমর্যাদাসহ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নারীসমাজকে সংগঠিত হয়ে আন্দোলন জোরদার করতে হবে।
সম্মেলনে হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা বলেন, অতি সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ে বিএনপি সরকারের গঠিত তিনটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি নিয়ে তাঁরা তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ জানাচ্ছেন। তিনি পাহাড়ে চলমান দমন-পীড়নের চিত্র তুলে ধরে ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক সকল মিথ্যা-মামলা-হুলিয়া নিঃশর্তে প্রত্যাহার, বন-প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র রক্ষার্থে অনতিবিলম্বে পাহাড় কাটা, সীমান্ত সড়ক নির্মাণ বন্ধ করে বিদেশী প্রজাতির গাছ রোপনে নিষেধাজ্ঞা আরোপ করাসহ সাত দফা দাবি জানান।
নীতি চাকমার সভাপতিত্বে এবং হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক রিতা চাকমার সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পার্বত্য নারী সংঘের সভাপতি কণিকা দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য অনুপম চাকমা এবং হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য জেসি চাকমাসহ অন্যরা।
চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশে উগ্রবাদী গোষ্ঠী থাকলেও তা টিকবে না। কারণ এ দেশের মানুষ প্রকৃতিগতভাবেই প্রগতিশীল, অসাম্প্রদায়িক। বাংলাদেশের সমাজের গভীরে যে অসাম্প্রদায়িকতা রয়েছে, তাকে জোর করে মুছে দেওয়া যাবে না।
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগ এ দেশের সর্বনাশ করে গেছে, বাংলাদেশের রিজার্ভ চুরি করে ফিলিপাইনে নিয়ে গেছে তারা। ‘আয়নাঘর’ নামে কোনো টর্চার সেল ছিল, এটা এ দেশের মানুষ কখনোই জানত না। আওয়ামী মাফিয়াগোষ্ঠী আয়নাঘর নামে টর্চার সেল বানিয়ে নিরীহ মানুষকে নির্যাতন করেছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক টার্গেট 




















