০১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচতলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু, পাশের ফ্ল্যাটের তরুণীর বিরুদ্ধে অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজীরবাগ ৪৬১ নম্বর বেলাল হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। স্বজনেরা শিশুটিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আবিদার বাবার নাম মো. আসিফ। তাঁদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার শীবচর বাজার এলাকায়। তাঁরা ওই পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকেন।

পরিবার জানায়, পাঁচতলা বাড়িটির তৃতীয় তলায় থাকে শিশুটির পরিবার। বিকেলে ছাদে খেলছিল শিশুটি। এর কিছুক্ষণ পর তাঁরা খবর পান, আবিদা ছাদ থেকে পড়ে গেছে। তখন তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এ এম তাজমুল করিম জানান, ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের ভাড়াটেদের সঙ্গে কথা বলে। এ সময় তাঁদের কাছ থেকে জানা যায়, শিশুটির পরিবারের পাশের ফ্ল্যাটের ভাড়াটে নিটল নামের এক তরুণী তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

তাজমুল করিম আরও জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই তরুণীকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।

ফার্মগেটে বাসে আগুন, মেট্রো স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসের আগুনে তৈরি হওয়া ধোঁয়ায় মেট্রোরেল স্টেশনের ফায়ার অ্যালার্ম বেজে উঠলে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যাত্রীরা ছোটাছুটি শুরু করেন।

পোস্তগোলা ব্রিজে গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন, থানার সামনে ককটেল নিক্ষেপ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোস্তগোলা ব্রিজে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। ভ্যানের আগুনে কেউ হতাহত হয়নি। পুলিশ বলছে, থানার সামনে নিক্ষেপ করা ককটেলটি বিস্ফোরিত হয়নি।

বিটিআরসির চিঠির আলোকে পাওনা নিষ্পত্তি চান জিপির সাবেক কর্মীরা

গ্রামীণফোনের (জিপি) সাবেক কর্মকর্তা-কর্মচারীরা ২০১০ থেকে ২০১২ সালের ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) ও ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড (ডব্লিউডব্লিউএফ) সংক্রান্ত ৫ শতাংশ বিলম্বজনিত আইনগত পাওনা দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

জনপ্রিয় টার্গেট

চসিকের হোল্ডিং ট্যাক্স জালিয়াতি: ফ্লুইডের জাদুতে ২০ কোটির মূল্যায়ন কমে ৫ কোটি, দুদকের মামলা

পাঁচতলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু, পাশের ফ্ল্যাটের তরুণীর বিরুদ্ধে অভিযোগ

প্রকাশ: ১২:০৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬