০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে সহযোগীসহ গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সনেট, অস্ত্র-গুলি উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

আজ সোমবার বিকেলে নরসিংদী সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।

পুলিশ জানায়, গতকাল রোববার রাতে নারায়ণগঞ্জ জেলার বান্টি ও নরসিংদীর শালিধা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সনেট মোল্লা (৩৮) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া মহল্লার বাদল মোল্লার ছেলে। তাঁর সহযোগী ও শ্যালক রাকিব মিয়া (২৮) শালিধা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে মো. আশিকুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে নরসিংদী সদর থানা-পুলিশ নারায়ণগঞ্জ জেলার পাঁচরুখী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সনেট মোল্লাকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও সনেটের দেখানোমতে নরসিংদী শহরের শালিধা মহল্লায় মানিক মিয়ার বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গা থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সনেট এসব অস্ত্র ও গুলি মজুত রেখেছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই রাতে পৃথক অভিযানে সনেটের সহযোগী রাকিব মিয়াকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান জানান, নরসিংদীসহ বিভিন্ন জেলায় সনেট মোল্লার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অপহরণ, মাদক, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা রয়েছে।

রায়পুরায় চার মাসের বকেয়া বেতনের দাবিতে প্রকল্পকর্মীদের কর্মবিরতি

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের সাসেক ডিএস-৪ ইউনিটের কর্মচারীরা চার মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। কর্মচারীদের দাবি, বেতন না পাওয়ায় পরিবার নিয়ে তাঁরা চরম আর্থিক সংকটে রয়েছেন।

আড়িয়াল খাঁ নদের তীরে পড়ে ছিল হাত-পা বাঁধা বস্তাবন্দী যুবকের লাশ

নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে নদীর তীর থেকে

সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশসেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘প্রথমেই মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এ অর্জন শুধু কলেজের নয়, এটি নরসিংদীবাসীর অর্জন।’

জনপ্রিয় টার্গেট

চসিকের হোল্ডিং ট্যাক্স জালিয়াতি: ফ্লুইডের জাদুতে ২০ কোটির মূল্যায়ন কমে ৫ কোটি, দুদকের মামলা

নরসিংদীতে সহযোগীসহ গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সনেট, অস্ত্র-গুলি উদ্ধার

প্রকাশ: ১২:০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬