মানববন্ধনে বক্তারা বলেন, ‘আমরা মানুষের সেবা করে যাচ্ছি। গতকাল (রোববার) আমাদের এক চিকিৎসকের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ সেই সঙ্গে বক্তারা অবিলম্বে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রোববার দুপুরে হাসপাতালে নাঈম ইসলাম (২৫) নামের এক অ্যাম্বুলেন্সচালক তাঁর স্ত্রীর আলট্রাসনোগ্রাফির রিপোর্ট নিতে আসেন। রিপোর্ট দিতে দেরি হওয়ায় ওই ব্যক্তি চিৎকার করে বিশৃঙ্খলা শুরু করেন। এ সময়ে সেখানে দায়িত্বরত সহকারী অধ্যাপক রথীন্দ্রনাথ মণ্ডল তাঁকে বাধা দিলে তিনি ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করেন। একপর্যায়ে ওই চিকিৎসককে মারধর শুরু করেন। পরে নিরাপত্তাকর্মীরা এসে নাঈম ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ হেল মাফি বলেন, হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা স্বাভাবিক রাখতে শুধু ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি পালন করছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সরকারি ডাক্তারদের প্রাইভেট ফি ২০০ টাকা ও বেসরকারি ডাক্তারদের প্রাইভেট ফি ৩০০ টাকা নির্ধারণের দাবিসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী-প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় মনজুর খান প্লাজার একটি গোডাউনে লাগা আগুন দীর্ঘ সময়েও নিয়ন্ত্রণে আসেনি। আজ সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে সাততলা ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে ১১টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট…
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লিতে অভিযান চালিয়ে মদসহ নার্গিস বেগম (৫৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
দৈনিক টার্গেট 



















