ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় ইসলামের নির্দেশনা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

ইসলাম পরিচ্ছন্নতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে। ব্যক্তিগত পবিত্রতা থেকে শুরু করে জনসাধারণের চলাচলের পথ পরিষ্কার রাখা, মানুষের কষ্ট দূর করা এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি না করা—সব ক্ষেত্রেই রয়েছে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা।

ইসলামে পবিত্রতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পবিত্রতা ঈমানের অর্ধেক।’ (সহিহ মুসলিম: ২২৩)। এ হাদিসে পবিত্রতার মর্যাদা তুলে ধরা হয়েছে। ইসলামে পবিত্রতা বলতে শুধু নামাজের জন্য অজু-গোসল বা শরীর ও পোশাক পবিত্র রাখাকে বোঝায় না; এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং জীবনযাপনে পরিচ্ছন্নতার চর্চাও। একজন মুমিন নিজের শরীর ও পোশাকের পরিচ্ছন্নতার পাশাপাশি বসবাসের পরিবেশ এবং আশপাশের জায়গার প্রতিও যত্নশীল হবেন। কারণ অপরিচ্ছন্ন পরিবেশে রোগজীবাণু ছড়ায়, দুর্গন্ধ সৃষ্টি হয় এবং অন্য মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। তাই পরিচ্ছন্নতার শিক্ষা শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ নয়, এর সামাজিক গুরুত্বও রয়েছে। মানুষের জীবন ও জীবিকার জন্য আল্লাহ তাআলা পৃথিবীকে উপযোগী করে সৃষ্টি করেছেন। এ পৃথিবীর পরিবেশ, প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদের সুরক্ষা মানুষের দায়িত্বের অংশ। তাই পরিবেশের ক্ষতি হয়, এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ইসলাম।

আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার পর বিপর্যয় সৃষ্টি কোরো না।’ (সুরা আরাফ: ৫৬)। এ আয়াতের শিক্ষা ব্যাপক। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি না করার নির্দেশনার মধ্যে পরিবেশের ক্ষতি ও মানুষের জন্য কষ্টের কারণ হয়, এমন কাজ থেকেও বিরত থাকার শিক্ষা রয়েছে। যত্রতত্র বর্জ্য ফেলা, নদী-খাল ও জলাশয় দূষণ করা কিংবা জনসাধারণের ব্যবহারের জায়গা নোংরা করা পরিবেশের জন্য ক্ষতিকর। এসব কাজ থেকে বিরত থাকা একজন সচেতন মুমিনের দায়িত্ব।

ইসলাম শুধু নিজে পরিচ্ছন্ন থাকার শিক্ষা দেয় না, অন্যের চলাচলের পথও নিরাপদ ও পরিচ্ছন্ন রাখার প্রতি উৎসাহিত করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ইমানের একটি শাখা।’ (সহিহ মুসলিম: ৩৫)। অন্য হাদিসেও রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়ার ফজিলত বর্ণিত হয়েছে। (সহিহ মুসলিম: ২৬১৮)

এ নির্দেশনা থেকে বোঝা যায়, মানুষের চলাচলের পথ থেকে ময়লা, কাঁটা, পাথর কিংবা বিপজ্জনক কোনো বস্তু সরিয়ে দেওয়া নেক কাজ। কারণ এসব বস্তু পথচারীদের কষ্টের কারণ হতে পারে। কেউ যদি মানুষের উপকারের উদ্দেশ্যে রাস্তা পরিষ্কার করেন কিংবা অন্যের চলাচল নিরাপদ করতে কোনো উদ্যোগ নেন, তাহলে তিনি সওয়াবের আশা করতে পারেন। অর্থাৎ পরিচ্ছন্নতা শুধু নিজের সুবিধার বিষয় নয়; এর সঙ্গে অন্যের অধিকার ও কল্যাণও জড়িত।

পরিবেশ পরিচ্ছন্ন রাখার প্রতিটি কাজ স্বয়ংক্রিয়ভাবে ইবাদত হয়ে যায় না। কোনো কাজের সওয়াব পাওয়ার ক্ষেত্রে নিয়ত গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন, মানুষের কষ্ট দূর করা এবং জনকল্যাণের উদ্দেশ্যে পরিবেশ পরিচ্ছন্ন রাখেন, তাহলে তা নেক আমল হিসেবে গণ্য হতে পারে।

যেমন, কেউ রাস্তার ময়লা সরিয়ে দিলেন, মসজিদ বা শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার করলেন, কিংবা নিজের এলাকার জলাশয় দূষণমুক্ত রাখতে উদ্যোগ নিলেন। এসব কাজের মাধ্যমে মানুষের উপকার হয় এবং পরিবেশের ক্ষতি রোধ করা সম্ভব হয়। আল্লাহর সন্তুষ্টির নিয়তে এসব কাজ করলে সওয়াবের আশা করা যায়।

তাই পরিচ্ছন্নতার চর্চাকে শুধু সামাজিক দায়িত্ব হিসেবে দেখার সুযোগ নেই। ইসলামের নির্দেশনা মেনে এবং মানুষের কল্যাণের নিয়তে কাজ করলে এর মধ্য দিয়েও আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

পরিচ্ছন্ন পরিবেশ মানুষের অধিকার। নিজের ঘর পরিষ্কার রেখে বাড়ির সামনের রাস্তা বা আশপাশের জায়গা নোংরা করে রাখা দায়িত্বশীল আচরণ নয়। একজন মুমিন নিজের পবিত্রতা ও পরিচ্ছন্নতার পাশাপাশি সমাজের মানুষের স্বস্তি ও নিরাপত্তার বিষয়েও সচেতন থাকবেন।

ইসলামের শিক্ষা হলো, মানুষের ক্ষতি না করা, তাদের কষ্ট দূর করা এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি না করা। তাই পরিবেশ পরিচ্ছন্ন রাখা আল্লাহর সন্তুষ্টি অর্জনেরও একটি সুযোগ। ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি সামাজিক ও পরিবেশগত পরিচ্ছন্নতার চর্চা গড়ে তুলতে পারলেই ইসলামের এ গুরুত্বপূর্ণ শিক্ষা বাস্তবজীবনে প্রতিফলিত হবে।

হজের স্মৃতিবিজড়িত ৪ ঐতিহাসিক মসজিদ

হজের স্মৃতিবিজড়িত ৪ ঐতিহাসিক মসজিদ

পবিত্র কাবা শরিফ, মিনা, আরাফাত ও মুজদালিফার প্রতিটি প্রান্তরে ছড়িয়ে আছে ইসলামের সূচনাকাল থেকে গুরুত্বপূর্ণ নানা ঘটনার স্মৃতি। কোথাও নবীজি (সা.)-এর পদচারণ, কোথাও সাহাবিদের ঐতিহাসিক অঙ্গীকার, আবার কোথাও বিদায় হজের অমর ভাষণের স্মৃতিচিহ্ন। এসব ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বেশ কিছু মসজিদ।

সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

সন্তান মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পিতামাতার জন্য এক অমূল্য নিয়ামত এবং একই সঙ্গে এক বিরাট আমানত। এই আমানতের যথাযথ রক্ষণাবেক্ষণ ও সুষ্ঠু পরিচর্যা করা পিতামাতার অন্যতম দায়িত্ব ও কর্তব্য; এমনকি এ দায়িত্ব সম্পর্কে মহান আল্লাহর কাছে জবাবদিহিও করতে হবে। আদর্শ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম বিনির্মাণে

আজকের নামাজের সময়সূচি: ২৭ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ২৭ নভেম্বর ২০২৬

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

জনপ্রিয় টার্গেট

পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় ইসলামের নির্দেশনা

প্রকাশ: ১০:১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬