ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত সিরিজের সময় প্রকাশ করা হবে অস্ট্রেলিয়ার কেলেঙ্কারির তদন্ত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আট বছর আগের বল টেম্পারিং কাণ্ড নিয়ে গত সপ্তাহে একটি ফোরাম গঠন করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আজ সেটার বিস্তারিত কার্যপরিধি প্রকাশ করেছে বোর্ড। এই ফোরামের আওতা বাড়িয়ে ২০১৭-১৮ সালের অ্যাশেজ সিরিজকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে অংশগ্রহণ সম্পূর্ণ ঐচ্ছিক রাখা হয়েছে। পাশাপাশি অংশগ্রহণকারীদের ব্যক্তিগত বক্তব্য গোপন রাখা হবে। প্রতিবেদন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডে জমা দেওয়ার পর কেবল মূল বিষয়বস্তুগুলো জনসমক্ষে প্রকাশ করা হবে।

সিএ প্রতিবেদনটি হাতে পাওয়ার ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের অঙ্গীকার করেছে। একই সময়ে প্রতিবেদনটির বিষয়ে বোর্ডের নিজস্ব প্রতিক্রিয়াও প্রকাশ করা হবে। অর্থাৎ প্রতিবেদনটি সম্ভবত ২০২৭ সালের জানুয়ারির শেষ দিকে অথবা ফেব্রুয়ারির শুরুর দিকে প্রকাশিত হবে। সে সময় অস্ট্রেলিয়া টেস্ট দল ভারত সফরে থাকবে। নতুন বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত হবে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়া দলের সঙ্গে থাকা সব খেলোয়াড়, কোচ ও স্টাফ সদস্যের জন্য ফোরামটি ছয় সপ্তাহ খোলা থাকবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্ধারিত শর্তে বলা হয়েছে, অংশগ্রহণকারীদের নিজেদের ইচ্ছার ওপর সবকিছু নির্ভর করছে। কেউ অংশ নিলে বা না নিলে তাঁর বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক কিংবা ইতিবাচক ধারণা করা হবে না।

অংশগ্রহণকারীরা লিখিত বক্তব্য দিতে পারবেন, সরাসরি অথবা দূর থেকে সিনিয়র কাউন্সেলের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলতে পারবেন কিংবা পারস্পরিক সম্মতিতে অন্য কোনো পদ্ধতিতে নিজেদের বক্তব্য তুলে ধরতে পারবেন। নিজেদের বক্তব্যের সমর্থনে তাঁরা নথিপত্র বা অন্যান্য প্রমাণও জমা দিতে পারবেন।

স্যান্ডপেপার কেলেঙ্কারির তদন্ত নিয়ে সিএর গঠিত ফোরামটির তত্ত্বাবধান করবেন সিনিয়র কাউন্সেল ফিওনা ম্যাকলিওড। বিচার, আপিল, রয়্যাল কমিশন, তদন্ত ও স্বাধীন পর্যালোচনার ক্ষেত্রে তাঁর ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ফোরামের মাধ্যমে ম্যাকলিওডের কাছে জমা দেওয়া বক্তব্য গোপন রাখা হবে। এসব বক্তব্য জনসমক্ষে প্রকাশ করা হবে না। এমনকি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের কাছেও উপস্থাপন করা হবে না।

অংশগ্রহণকারীদের বক্তব্য প্রকাশ না করে ফোরামে পাওয়া সব ধরনের মতামত ও প্রতিক্রিয়ার ভিত্তিতে ম্যাকলিওড একটি প্রতিবেদন তৈরি করবেন। প্রতিবেদনে অন্তর্ভুক্ত থাকবে—

১. ফোরামে অংশগ্রহণকারীদের সংখ্যা ও তাঁদের বিভিন্ন শ্রেণির পরিচয়।

২. অংশগ্রহণকারীদের বক্তব্য থেকে উঠে আসা প্রধান বিষয়গুলো।

৩. ভবিষ্যতে উন্নতির জন্য সুপারিশ।

ক্রিকেট অস্ট্রেলিয়া ফোরামটির কার্যপরিধি নির্দিষ্ট করে দিয়েছে। এর আওতায় থাকবে—

১.২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়া পুরুষ দলের বলের অবস্থা ও ব্যবস্থাপনা-সংক্রান্ত অনুশীলন।

২.২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরের চারটি টেস্ট ম্যাচ।

৩. ২০১৮ সালের ২৪ মার্চের ঘটনা।

৪. ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিচালিত তদন্তের কার্যক্রম ও পরিধি।

তাতে করে ২০১৭-১৮ সালের অ্যাশেজ সিরিজের আগের সময়ে বল ব্যবস্থাপনা-সংক্রান্ত কোনো চর্চা এবং ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের পরবর্তী সময়ের কোনো ঘটনা এই ফোরামের আলোচনার আওতায় আসবে না। ২০১৭ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত হয়েছিল অ্যাশেজ। আর ২০১৮ সালের মার্চ-এপ্রিলে হয়েছিল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের টেস্ট সিরিজ। যার মধ্যে বহুল আলোচিত স্যান্ডপেপার গেটের কেপটাউন টেস্ট হয়েছিল সে বছরের ২২ থেকে ২৫ মার্চ।

‘এবারও সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ’

আড়াই দিনেই সেঞ্চুরিয়ান টেস্ট শেষ হয়ে যাওয়ায় দল পেয়েছে বাড়তি দুই দিন। টেস্ট জিতলে বাড়তি পাওয়া এই সময়টা হতো ঘুরে বেড়ানোর, আরাম-আয়াসে কাটানোর। কিন্তু বৃষ্টির পেটে প্রায় দুই সেশন চলে যাওয়ার পরও আড়াই দিনে ইনিংস ব্যবধানে হারের পর কী সেই বিলাসিতা দেখানোর সুযোগ আছে!

সূর্যবংশীর ব্যাটিংয়ে গেইল ভেবেছিলেন ৫০ ওভারের ম্যাচটি টি-টোয়েন্টি

বৈভব সূর্যবংশীর ব্যাটিংয়ে বোলারদের অসহায়ত্ব নতুন কিছু নয়। তবে তাঁর বিধ্বংসী এক ইনিংস দেখে বিস্মিত হয়েছেন ক্রিস গেইলের মতো ব্যাটসম্যানও। দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৫৩ বলে ২০৪ রান করেন সূর্যবংশী।

‘অস্ট্রেলিয়ার সেই কেলেঙ্কারি ভুলে সামনে এগোনো উচিত’

২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই বল টেম্পারিং-কাণ্ডের রেশ এখনো কাটেনি। নতুন করে আলোচনায় আসা ‘স্যান্ডপেপার-কাণ্ড’ থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়ার পরামর্শ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

জনপ্রিয় টার্গেট

আজকের রাশিফল: সন্ধ্যাবেলায় সুখবর আসবে, গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করবে

ভারত সিরিজের সময় প্রকাশ করা হবে অস্ট্রেলিয়ার কেলেঙ্কারির তদন্ত

প্রকাশ: ১০:২৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬