নারীর খন্ডিত লাশ: দুই পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টেও মেলেনি পরিচয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৯ বার পঠিত হয়েছে

পুলিশ জানায়, শনিবার বিকেল ৫টার দিকে আদাবর ১০ নম্বর হাক্কার মোড় এলাকা থেকে খণ্ড-বিখণ্ড অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করা হয়। একটি ব্যাকপ্যাকের ভেতর থেকে মাথা ও দুই হাত এবং খালে পাওয়া প্লাস্টিকের বস্তা থেকে শরীর ও দুই পা উদ্ধার করা হয়।

পরিচয় শনাক্তের জন্য ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা গিয়ে আঙুলের ছাপ সংগ্রহ করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্ত করা যায়নি।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, নিহতের বয়স ১৮ বছরের কম বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ কারণে জাতীয় পরিচয়পত্রের সার্ভারে তার তথ্য না থাকার সম্ভাবনা রয়েছে।

পুলিশের ধারণা, মরদেহটি অন্য কোনো স্থান থেকে খালে ফেলে দেওয়া হয়েছে। খালটিতে ময়লা-আবর্জনা থাকলেও পানির স্রোত রয়েছে। ফলে কয়েক দিন আগে অন্য কোথাও ফেলে দেওয়া মরদেহটি ভেসে ওই এলাকায় আসতে পারে।

মামলার এজাহার অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টা থেকে ১২ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার মধ্যে যেকোনো সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে। ১২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার এসআই মহেশ চন্দ্র সিংহ। তিনি ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছেন।

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার পানি ৯ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমলেও বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ কমেনি। ৩ হাজার ২৩ হেক্টর ফসলি জমি আক্রান্ত হয়েছে। রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ৩৫ গ্রামের হাজারো মানুষ পানিবন্দী। সরকারি ত্রাণ বিতরণ শুরু হয়েছে।

অধ্যাপক পদে পদোন্নতি পেতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২৪ জন সহযোগী অধ্যাপক দীর্ঘদিন ধরে লড়াই করেছিলেন। পদোন্নতির দাবিতে গত এপ্রিলে বেশ কিছুদিন শিক্ষাকার্যক্রম অচল করে দেন ওই শিক্ষকেরা। অবশেষে সেই ২৪ জন শিক্ষকের মধ্যে ২৩ জন অধ্যাপক পদে পদোন্নতি পেলেন।

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারী ও শিশুরা অনিরাপদ বলে দাবি করেছেন হিল উইমেন্স ফেডারেশনের নেতারা। খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়ায় বিশেষ নারী সম্মেলনে নেতারা স্থানীয় রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে ইউপিডিএফের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপসহ সাত দফা রাজনৈতিক প্রস্তাবনা তুলে ধরেন।

জনপ্রিয় টার্গেট

সৌদিতে অগ্নিকাণ্ড: স্বপ্ন ফিরল কফিনবন্দী হয়ে

নারীর খন্ডিত লাশ: দুই পা উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টেও মেলেনি পরিচয়

প্রকাশ: ০৯:০৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬