বাগাতিপাড়ায় কৃষকদের ধান কাটায় সহায়তা করে প্রশংসা কুড়ালেন বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল

নাটোরে ধান কেটে কৃষকদের সহায়তা করলেন বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • ১৩৫ বার পঠিত হয়েছে

নাটোরে ধান কেটে কৃষকদের সহায়তা করলেন বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক কৃষকের ধান কেটে দিয়ে সহায়তার হাত বাড়িয়েছেন বিএনপির নাটোর-১ আসনের প্রার্থী ও দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। স্থানীয় কৃষকরা তার এই উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় বলে মনে করেছেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে ফাগুয়াড়দিয়াড় বিলে কৃষক মোশারফ হোসেনের এক একর জমির ধান কেটে মাড়াই করা হয়। এ সময় যুবদল, ছাত্রদল, কৃষকদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও অংশ নেন।

স্থানীয় যুবদল নেতা মোঃ আবু রায়হান জানান, “ধান কাটা মৌসুমে শ্রমিক পাওয়া অত্যন্ত কঠিন। অনেক জমির ধান পেকে নষ্ট হওয়ার আশঙ্কা ছিল। কিন্তু পুতুল আপার উদ্যোগে আমরা একসাথে ধান কেটে ঘরে তুলেছি। শুধু মোশারফ হোসেনের জমি নয়, পুরো এলাকায় কৃষকদের ধান কাটায় সহায়তা করা হবে।”

কৃষক মোশারফ হোসেনও জানান, “জমির ধান পুরোপুরি পেকে গিয়েছিল, কিন্তু শ্রমিক না পাওয়ায় বড় সমস্যা হচ্ছিল। হঠাৎ পুতুল আপা ফোন করে জানান, দলীয় নেতাকর্মীরা ধান কাটতে আসবেন। আজ ধান কেটে মাড়াই করে দেওয়ায় আমি কৃতজ্ঞ।”

এ বিষয়ে ফারজানা শারমিন পুতুল বলেন, “এ অঞ্চলে ধানের ফলন ভালো হয়েছে, কিন্তু অনেক কৃষক শ্রমিক না পাওয়ায় কষ্টে পড়ছেন। তাই আমরা স্বেচ্ছায় ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দলের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকরা মিলিত হয়ে কৃষকদের সহায়তা করবেন।”

উল্লেখযোগ্য, পুতুলের এই পদক্ষেপ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বাগাতিপাড়ায় কৃষকদের ধান কাটায় সহায়তা করে প্রশংসা কুড়ালেন বিএনপি প্রার্থী ফারজানা শারমিন পুতুল

নাটোরে ধান কেটে কৃষকদের সহায়তা করলেন বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল

প্রকাশ: ০৩:৪৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫