ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগানে ১৭ রাউন্ড গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কসংলগ্ন দত্তপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে তিনটি মাইক্রোবাস এসে দত্তপাড়া বাজারে থামে। তখন বাজারের দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ীরা। এ সময় একটি মাইক্রোবাসের ভেতর থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে মাইক্রোবাস থেকে নেমে ১৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন যুবকেরা। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয়।

স্থানীয়দের ভাষ্য, এ ঘটনায় ১০ থেকে ১৫ জন অংশ নেন। গুলির শব্দে দত্তপাড়া সেতুর দুই পাশে বিভিন্ন ভারী যানবাহন থেমে যায়। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দত্তপাড়া বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম বলেন, ‘এই বাজারে কোনো দিন এমন ঘটনা ঘটেনি। দুর্বৃত্তরা জয় বাংলা স্লোগান দিয়েছে। মনে হচ্ছে, তারা আওয়ামী লীগ করে। অনেকগুলো গুলির শব্দে এলাকার লোকজনের মধ্যে ভীতি তৈরি হয়েছে। তাদের মাইক্রোবাস বনপাড়ার দিকে গেছে।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মানুষকে আতঙ্কিত করতে এ ঘটনা ঘটানো হতে পারে। পুলিশ সতর্ক রয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ব্যবসায়ীকে আটকে রেখে ৩ লাখ টাকা আদায়ের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ভুক্তভোগী আব্দুল কাদের অভিযোগ করে বলেন, ‘জোনাইল পাগলা বাজার ও চামটা বিলে আমার জায়গা-জমি রয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সারা দিন চামটা বিলে শুঁটিজাল উচ্ছেদ ও চায়না দুয়ারি জাল পুড়িয়ে বিনষ্ট করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।

লিবিয়ায় ছেলেকে জিম্মি করে বাবার কাছে ৪২ লাখ টাকা দাবি, গ্রেপ্তার ২

ছেলের জীবন বাঁচানোর আশায় ২০২৫ সালের ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্তদের দেওয়া একাধিক নম্বরে মোট পাঁচ লাখ টাকা পাঠান পরিবারের সদস্যরা।

ছাড়পত্র না থাকায় সাতটি অবৈধ ইটভাটায় অভিযান, ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের লালপুরে পরিবেশগত ছাড়পত্র না থাকায় সাতটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ৩০ লাখ টাকা জরিমানা ও দুটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জনপ্রিয় টার্গেট

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগানে ১৭ রাউন্ড গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ

নাটোরে ‘জয় বাংলা’ স্লোগানে ১৭ রাউন্ড গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ

প্রকাশ: ০৯:৩৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬