ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মেয়ের নিথর দেহ বিছানায়, পিলারে ঝুলন্ত বাবার মরদেহ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

নিহত দুই শিশুর নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত। তাদের বাবা জাহেদ বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত বদিউল আলমের ছেলে।

পুলিশের প্রাথমিক ধারণা, দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জাহেদ। শাশুড়ির অস্ত্রোপচারের জন্য খরচ করা ২ লাখ ৬০ হাজার টাকা ফেরত চাওয়া নিয়ে বিরোধ এবং মানসিক হতাশা থেকে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

নিহত জাহেদের স্ত্রী আফিয়া বেগম জানান, যমজ দুই কন্যাসন্তানের জন্য মান্নত করায় শুক্রবার দুপুর ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাশের নাপোড়া ভিলেজারপাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান তাঁরা। যাওয়ার সময় দুই মেয়েকেও সঙ্গে নিতে চেয়েছিলেন তিনি। তবে জাহেদ তাতে আপত্তি জানান। শিশুদের সঙ্গে নিলে পায়খানা-প্রস্রাব করতে পারে, এমন কারণ দেখিয়ে তাদের বাড়িতে রেখে যেতে বলেন তিনি। পরে আফিয়াসহ পরিবারের অন্য সদস্যরা মসজিদে চলে যান।

আফিয়া আরও জানান, বিকেলে বাড়িতে ফিরে তাঁরা ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান। পরে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশ ও ফায়ার সার্ভিসকে।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আবুল বশর বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে ঘরের বন্ধ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিছানার ওপর দুই শিশুর মরদেহ এবং ঘরের পাকা পিলারের সঙ্গে জাহেদের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

জাহেদের চাচাতো ভাই কামাল উদ্দিন বলেন, বিয়ের পর থেকেই জাহেদ শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

এ বিষয়ে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহেদ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁর শাশুড়ির অস্ত্রোপচারের জন্য তিনি প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা খরচ করেছিলেন। সেই টাকা শাশুড়ির কাছে ফেরত চাইলেও পাচ্ছিলেন না। দুই বছর আগে বিয়ে করা জাহেদ শ্বশুরবাড়িতেই থাকতেন। ঘটনার দিন স্ত্রী ও শাশুড়ি মসজিদে যাওয়ার সুযোগে তিনি তাঁর পাঁচ মাস বয়সী যমজ দুই কন্যাশিশুকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপরও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে।

শিশুদের মা ও শাশুড়িকে হেফাজতে নিয়ে তাঁদের সঙ্গে পুলিশ কথা বলেছে বলেও জানান তিনি।

রাউজানে মসজিদের জায়গা দখলচেষ্টার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

চট্টগ্রামের রাউজানে মসজিদের সীমানাপ্রাচীর ভাঙচুর, জায়গা দখলের চেষ্টা এবং মিথ্যা মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ডাবুয়া ইউনিয়নের দক্ষিণ হিংগলা এলাকার আবিদ আলী তালুকদার জামে মসজিদসংলগ্ন…

কুমিল্লা বন বিভাগ: আত্মীয়র ব্যাংক অ্যাকাউন্টে 
ঘুষ লেনদেন বন কর্মকর্তার

কাঠ বহনকারী ট্রাক আটকে ২ থেকে ৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বন বিভাগের শুয়াগাজী চেক স্টেশনের কর্মকর্তা মো. নাজমুল হাসানের বিরুদ্ধে। ঘুষের টাকা অভিযুক্ত নাজমুলের আত্মীয় এক নারীর ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার তথ্য পাওয়া গেছে।

জনপ্রিয় টার্গেট

দুই মেয়ের নিথর দেহ বিছানায়, পিলারে ঝুলন্ত বাবার মরদেহ

প্রকাশ: ১০:২৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬