দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, বহরমপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বগুড়া গ্রামের দলিল উদ্দিন মাস্টারের গোয়ালঘর থেকে গরু চুরি করে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা ওই ব্যক্তিদের পরিচয় ও গরুটির মালিকানা সম্পর্কে জানতে চাইলে তাঁদের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যান। এ সময় শাকিল ও মনিরকে আটক করেন স্থানীয় লোকজন।

পরে স্থানীয়রা দশমিনা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুজনকে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী মমিন মাস্টার জানান, তাঁদের গ্রামে কিছুদিন ধরে গরু চুরির প্রবণতা বেড়েছে। এ কারণে এলাকার লোকজন কোনো গাড়ি বা সন্দেহজনক কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ করেন। শনিবার রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় তিনি তাঁদের বাড়ির সামনে একটি মিশুক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি কয়েকজনকে ফোন করে আড়ালে অবস্থান নেন। কিছুক্ষণ পর তিনজন ব্যক্তি একটি গরু নিয়ে এসে মিশুক গাড়িতে তোলার চেষ্টা করলে তাঁরা এগিয়ে যান। এ সময় দুজনকে আটক করা সম্ভব হলেও একজন দৌড়ে পালিয়ে যান।

মমিন মাস্টার বলেন, ‘আটক ব্যক্তিরা যাঁদের নাম বলেছেন, তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’ তাঁর ভাষ্য, গরু চোরদের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে।

আটক শাকিল আজকের পত্রিকাকে জানান, তিনি দশমিনা সদর পূজাখোলা এলাকার একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় জাহাঙ্গীর, রিপন, সাগর ও মনির তাঁকে একটি গরু আনতে যাওয়ার কথা বলেন। পরে তিনি মিশুক গাড়ি নিয়ে তাঁদের সঙ্গে বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে যান। গরুটি কার, তা তিনি জানতেন না বলে দাবি করেন। পরে স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। জাহাঙ্গীর, সাগর ও রিপন তাঁদের ফেলে চলে যান।

আটক অপর ব্যক্তি মনির আজকের পত্রিকাকে বলেন, তিনি মাছের ব্যবসা করেন। তাঁর প্রতিবেশী জাহাঙ্গীর এসে একটি গরু আনতে যাওয়ার কথা বলেন। পরে তিনি শাকিলের মিশুক গাড়িতে করে জাহাঙ্গীর, সাগর ও রিপনের সঙ্গে বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে যান। সেখানে রিপন, জাহাঙ্গীর ও সাগর একটি বাড়ির গোয়ালঘর থেকে গরু এনে মিশুক গাড়িতে তোলার সময় স্থানীয় লোকজন তাঁকে ও শাকিলকে আটক করেন। এ সময় জাহাঙ্গীর, সাগর ও রিপন দৌড়ে পালিয়ে যান।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দুজনকে থানায় আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বড়দেশী গ্রামের একটি আঞ্চলিক সড়কে এক বৃদ্ধ রিকশাচালক রিকশা মেরামত করছিলেন। এ সময় একটি প্রাইভেট কার এসে তাঁকে ও তাঁর রিকশাকে ধাক্কা দেয়। পরে গাড়ি থেকে কয়েকজন যুবক নেমে ওই রিকশাচালককে মারধর শুরু করেন।

ভোলার চরফ্যাশনের জেলেদের জালে নদী ও সাগরে একসময় ধরা পড়ত প্রচুর মাছ। মাছ বিক্রি করেই চলত হাজারো জেলে পরিবারের সংসার। তবে সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। নদী ও সাগরে কাঙ্ক্ষিত মাত্রায় মাছ না পাওয়ায় কমেছে জেলেদের আয়। অথচ ট্রলার, জাল, জ্বালানি, খাবার ও সংসারের খরচ ঠিকই বহন করতে হচ্ছে।

শর্ত লঙ্ঘন করে একজন এনজিওকর্মীকে পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগের অভিযোগ উঠেছে। এর আগে বেসরকারি সংস্থায় (এনজিও) কাজ করা মোসা. শাহানারা আক্তার নামের এ উপাধ্যক্ষের চুক্তির মেয়াদ আরও দুই বছর বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের চেষ্টা চলছে বলেও জানা গেছে।

জনপ্রিয় টার্গেট

দশমিনায় গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ২

প্রকাশ: ০৮:৫১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬