প্রায় এক সপ্তাহ পানিবন্দী থাকার পর বুধবার (৯ সেপ্টেম্বর) পবার ডগার ঘাট এলাকায় আশ্রয় নেওয়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। দুপুর ১২টার দিকে সেখানে পানিবন্দী মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন। তাঁরা পানিবন্দী মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের জন্য দুপুরের খাবারেরও ব্যবস্থা করেন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, চর খিদিরপুর ও মিডল চরে পানি ওঠায় প্রায় ২০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। ত্রাণসামগ্রীর মধ্যে প্রায় ২৫ ধরনের পণ্য রয়েছে।
বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চর, মাঝারচরসহ তিনটি স্থানে চিকিৎসাশিবির পরিচালনা করা হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক। এসব শিবিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। বিশেষ করে পানিবাহিত রোগের বিস্তার ঠেকাতে স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, বন্যাকবলিত এলাকায় গবাদিপশু রাখারও ব্যবস্থা করা হয়েছে। তবে চর খিদিরপুরের মানুষের জন্য দীর্ঘমেয়াদি সমাধানের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য সরকারের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী প্রায় ১০ ফুট উঁচু দুটি বড় আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রস্তাব রয়েছে। সেখানে মানুষের পাশাপাশি কয়েক হাজার গবাদিপশু রাখার সুযোগ থাকবে।
হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মো. মুসলিমকে চেক প্রত্যাখ্যান মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।
নওগাঁর মাঠজুড়ে এখন আমন ধানের সবুজের সমারোহ। পরিচর্যা ও আবাদে দিনরাত ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকেরা। তবে আমনের এই ভরা মৌসুমে সারের কৃত্রিম সংকট দেখিয়ে সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের পকেট কাটছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী…
নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগে আটক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারের (২২) বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। গতকাল রাতে পৌরশহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী প্রিয়া আক্তার বাদী হয়ে মামলাটি করেন।
দৈনিক টার্গেট 




















