টেকনাফে বিজিবি অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ আটক ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার গোপাল দাসের ছেলে জয়গর দাস (৪০) এবং ফুলের ডেইল এলাকার মো. শফির ছেলে মো. হোসেন।

বিজিবি সূত্র বলেছে, মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উখিয়া ৬৪ বিজিবির আওতাধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। পরে হ্নীলা বিওপি থেকে আনুমানিক ১ কিলোমিটার দক্ষিণে বিআরএম-১২ থেকে প্রায় ২০০ গজ উত্তরে এবং শূন্যরেখা থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে সুইচগেট পোস্ট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুইজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে ১৪ লাখ ইয়াবা জব্দ করা হয়।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মো. মুসলিমকে চেক প্রত্যাখ্যান মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

নওগাঁর মাঠজুড়ে এখন আমন ধানের সবুজের সমারোহ। পরিচর্যা ও আবাদে দিনরাত ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষকেরা। তবে আমনের এই ভরা মৌসুমে সারের কৃত্রিম সংকট দেখিয়ে সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের পকেট কাটছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী…

নেত্রকোনায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগে আটক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী সাদিয়া আক্তারের (২২) বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। গতকাল রাতে পৌরশহরের বলাইগুয়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী প্রিয়া আক্তার বাদী হয়ে মামলাটি করেন।

জনপ্রিয় টার্গেট

খাতা চ্যালেঞ্জের পরও এসএসসিতে ফেল, লজ্জায় ফাঁস নিল ছাত্রী

টেকনাফে বিজিবি অভিযানে ১৪ লাখ ইয়াবাসহ আটক ২

প্রকাশ: ০৭:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬