ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বসতবাড়িতে আগুন, শিশুসহ দগ্ধ ৩

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন পশ্চিম দাঁড়াইল এলাকার জনৈক জাহানারা বেগমের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

দগ্ধ ব্যক্তিরা হলেন ঝালকাঠির গলাচিপা উপজেলার চর বিশ্বাস গ্রামের সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০), খুলনার কয়রা উপজেলার আশফাক গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬) এবং নরসিংদী সদর উপজেলার পাঁচকোনা গ্রামের সুমন মিয়ার ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬)। তাঁরা সবাই ওই বাড়ির ভাড়াটিয়া।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ বাড়ির একটি কক্ষে আগুন জ্বলতে দেখে অন্য ভাড়াটিয়ারা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। এ সময় ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে তিনজন দগ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাড়ির ফটকের সামনে কাফন পরানো পুতুল, কী উদ্দেশ্যে রাখল দুর্বৃত্তরা

বাড়ির প্রধান ফটকের সামনে সাদা রঙে আঁকা বৃত্ত। বৃত্তের ভেতরে যোগ চিহ্নের মতো আঁকিবুঁকি। ঠিক মাঝখানে পড়ে আছে কাফন পরানো একটি পুতুল। পুতুলটির বুকে গাঁথা তারকাঁটা। পাশে রাখা গোলাপজলের বোতল ও মোমবাতি। পুতুলটির শরীরে মাখানো লাল রং। একই রং ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আশপাশেও। সকালে ঘুম থেকে উঠে বাড়ির ফটকে এমন

শ্রীপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া

গাজীপুরের শ্রীপুর পৌর শহরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে। সংঘর্ষের পর পৌর শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। আজ রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে পৌর শহরের চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

গাজীপুরে ফের মহাসড়কে পোশাকশ্রমিকেরা, পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ

বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

জনপ্রিয় টার্গেট

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বসতবাড়িতে আগুন, শিশুসহ দগ্ধ ৩

প্রকাশ: ০৮:৫১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬