• অভিযোগের মধ্যেই পরপর পদোন্নতি পান ওই দুজন।
সর্বশেষ:
চট্টগ্রাম বন্দর: অভিযোগ খতিয়ে না দেখেই পদোন্নতির পর পদোন্নতি
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ০৩:২০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- ৩ বার পঠিত হয়েছে
• অভিযোগের মধ্যেই পরপর পদোন্নতি পান ওই দুজন।
চট্টগ্রাম বন্দরের নৌ বিভাগে কর্মরত দুই জাহাজ মাস্টারের বিরুদ্ধে রয়েছে সনদ জালিয়াতির অভিযোগ। তবে এই অভিযোগ খতিয়ে না দেখে উল্টো দেওয়া হচ্ছে পদোন্নতি। গতকাল রোববার তাঁরা প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার হিসেবে মৌখিক পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছেন।
এই দুজন হলেন মো. তৌহিদুল ইসলাম ও ইমাম হোসেন। অনুসন্ধানে জানা গেছে, ইনল্যান্ড জাহাজের মাস্টার হিসেবে দায়িত্ব পালনের জন্য সমুদ্র পরিবহন অধিদপ্তরের সনদ থাকা বাধ্যতামূলক। সেই সনদ পাওয়ার জন্য তৌহিদুল ইসলাম ও ইমাম হোসেনের জমা দেওয়া শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব কাগজপত্র জালিয়াতিপূর্ণ। তাই তদন্ত করে ব্যবস্থা নিতে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আটবার আবেদন করেন মো. মামুন অর রশিদ নামে বন্দরের নৌ বিভাগের সাবেক এক কর্মী।
মামুন অর রশিদ প্রথম যখন অভিযোগ করেছিলেন, তখন তৌহিদুল ইসলাম ও ইমাম হোসেন তৃতীয় শ্রেণির ইনল্যান্ড জাহাজের মাস্টার ছিলেন। এরপর অভিযোগ দাখিলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের পদোন্নতিও হতে থাকে একের পর এক। বর্তমানে দুজন প্রথম শ্রেণির ইনল্যান্ড মাস্টার হিসেবে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ থেকে জানা গেছে, ইমাম হোসেন সমুদ্র পরিবহন অধিদপ্তর থেকে তৃতীয় ও দ্বিতীয় শ্রেণির সনদ না নিয়েই প্রথম শ্রেণির সনদ নিয়েছেন। ২০১৭ সালে চাকরিতে যোগ দেওয়া ইমাম হোসেনের এই জালিয়াতির পেছনে বড় একটি সিন্ডিকেট কাজ করেছে বলে জানা গেছে।
অন্যদিকে মো. তৌহিদুল ইসলাম ২০১৪ সালের একটি দপ্তরাদেশ অনুযায়ী জাহাজের ইঞ্জিনচালকের (ইডি) অধীনে ক্লিনার হিসেবে যোগ দেন। এই পদ থেকে জাহাজের মাস্টার হওয়ার সুযোগ নেই। তবে হারবার মাস্টার জহিরুল ইসলামের আত্মীয় হওয়ায় তৌহিদুল একে একে প্রথম শ্রেণির সনদ পান। এই জহিরুল ইসলামের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন।
এ বিষয়ে ইমাম হোসেন ও তৌহিদুল ইসলামকে মোবাইলে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার ফোন দেওয়া হলেও তাঁরা ধরেননি। তবে বন্দরের হারবার মাস্টার জহিরুল ইসলাম বলেন, ভাই, কোনো নিয়োগের সময় এলে একটি পক্ষ বিরোধিতায় নেমে পড়ে। এটা তারই অংশ। আসলে ওরা চায় বন্দরে কোনো নিয়োগ না হোক।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. মোতাহার হোসেন বলেন, ‘মৌখিক পরীক্ষা হবে, এটা জানি। বাকি বিষয় সম্পর্কে আমি আর কিছু জানি না। সচিবের কাছে জিজ্ঞাসা করতে পারেন।’

ফটিকছড়িতে মোটরসাইকেলে এসে পুলিশের সোর্সকে এলোপাতাড়ি গুলি
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সোর্স ও ফার্নিচার ব্যবসায়ী মো. আবছার চৌধুরীকে গুলি করেছে মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত। আজ রোববার সন্ধ্যায় তেমুহনী বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজে লাইটার জাহাজডুবি, নৌযান চলাচলে সতর্কতা
চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাঙ্করেজে এমভি বালাসুর-১ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। রোববার সকাল ৭টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় নৌযান চলাচল ও নোঙর করার ক্ষেত্রে সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ।

কর্ণফুলীর ব্রিজঘাটে দোকান বরাদ্দে ১৭ শর্ত, বিপাকে পুরোনো ক্ষুদ্র ব্যবসায়ীরা
চট্টগ্রামের কর্ণফুলীর ব্রিজঘাটে চউকের রিভারভিউ শপিংজোনে দোকান বরাদ্দে ১৭ শর্ত আরোপের অভিযোগে বিপাকে পড়েছেন পুরোনো ক্ষুদ্র ব্যবসায়ীরা। সাধারণ দোকানের জন্য ৫ লাখ টাকা অগ্রিম পে-অর্ডারসহ বিভিন্ন শর্ত শিথিল করে তাঁদের পুনর্বাসনের দাবি উঠেছে।
জনপ্রিয় টার্গেট





















