আজ রোববার বেলা ৩টার দিকে উপজেলার শাখাড়ীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিপ ওই গ্রামের মো. বকুল হোসেনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শাখাড়ীপাড়া ফাজিল মাদ্রাসার পাশে একটি ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয় সাদিপ। পরে ডোবার পাড়ে শিশুটির জুতা পড়ে থাকতে দেখে তার বাবা পানিতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করেন তিনি।
এদিকে, নলডাঙ্গা থেকে নাটোরে ফেরার পথে সড়কে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের কান্নাকাটি করতে দেখেন হুইপ দুলু। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে দেরি না করে নিজের গাড়িতে তুলে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে বাঁচাতে দীর্ঘক্ষণ চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু হয়।
হুইপ দুলু জানান, নলডাঙ্গায় একটি কর্মসূচি শেষে নাটোরে ফেরার পথে শিশুটিকে নিয়ে পরিবারের সদস্যদের আহাজারি করতে দেখেন তিনি। শিশুটির অবস্থা গুরুতর মনে হওয়ায় দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

দৈনিক টার্গেট 





















