ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: ১২০ ছাত্র নিয়ে পাঁচ শিক্ষকের সংগ্রাম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

• নেই বিদ্যুৎ, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, পাশের ধানখেতে সেচ দেওয়ার নালার পানি পান।

• জরাজীর্ণ মাটির ভবনে শিশুদের পাঠদান, টিনের চালায় অসংখ্য ছিদ্র, বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি।

চারদিকে বিস্তীর্ণ ধানখেত। মাঝখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত একটি গ্রাম। গ্রামে যাওয়ার কাঁচা মাটির রাস্তা। সেই গ্রামের এক পাশে জরাজীর্ণ মাটির ভবন। ওই ভবনের দুই প্রান্তে দুটি শ্রেণিকক্ষে শিশুদের পাঠদান করা হচ্ছে। শিক্ষকেরা ভবনের মাঝে আরেকটি ছোট কক্ষে বসেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি।

বিদ্যালয় সূত্র জানায়, পার্বতীপুর ইউনিয়নের বড়াইল গ্রামে ১৯৮৫ সালে ‘বড়াইল মিশন স্কুল’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরে মিশনারিরা চলে গেলে বিদ্যালয়টির কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২০০৮ সালে নতুন নাম বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নামে আবারও শুরু হয় শিক্ষা কার্যক্রম। তারপর বেশ কয়েক বছর বন্ধ থাকার পর আবারও নতুন প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ১২০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। পাঁচজন শিক্ষক নিয়মিত পাঠদান করছেন।

শিক্ষকেরা জানান, এলাকার শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে বেতন-ভাতা ছাড়া পাঠদান করছেন তাঁরা। নিজেদের শ্রম, সময় ও আন্তরিকতায় টিকিয়ে রেখেছেন বিদ্যালয়টি।

স্থানীয় বাসিন্দারা জানান, আশপাশের সাত-আটটি পাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের শিশুদের প্রাথমিক শিক্ষার অন্যতম ভরসা বিদ্যালয়টি। তাঁরা চান, বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন নতুন করে নির্মাণ করা হোক। তাহলে শিশুরা সুন্দর পরিবেশে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের টিনের চালায় অসংখ্য ছিদ্র। শ্রেণিকক্ষে একটা বেঞ্চে চার থেকে ছয়জন শিক্ষার্থী বসে আছে। বিদ্যালয়ে নেই বিদ্যুৎ, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা।

শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ে। ভিজে যায় বইখাতা। বিদ্যালয়ে বাইরে থেকে পানি এনে কলস বা জগে ভরে রাখা হয়। পানি না থাকলে অনেক সময় তারা পাশের ধানখেতে সেচ দেওয়ার নালার পানি পান করে।

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সঙ্গীতা বর্মন বলে, ‘শ্রেণিকক্ষের টিনে ছিদ্র, দেয়ালে ফাটল। বিদ্যালয়ে খাওয়ার পানির কোনো ব্যবস্থা নেই। তৃষ্ণা পেলে পাশের ফসলের জমির নালার পানি পান করতে হয়। এসব কারণে প্রতিদিন আমাদের অনেক কষ্ট হয়।’

আরেক শিক্ষার্থী স্মৃতি টপ্পো বলে, ‘আমাদের বিদ্যালয়ের ঘরগুলোর অবস্থা খুবই খারাপ। শ্রেণিকক্ষে বসার মতো পর্যাপ্ত বেঞ্চ নেই। স্বাস্থ্যসম্মত শৌচাগারও নেই।’

স্থানীয় অভিভাবক জগেস গজাড় বলেন, একই কক্ষে কয়েক শ্রেণির শিক্ষার্থীকে একসঙ্গে বসতে হয়। গরমের সময় বিদ্যুৎ না থাকায় শিশুদের অনেক কষ্ট হয়। ভালো শৌচাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থাও নেই।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফেরদৌসী খাতুন বলেন, ‘শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা করে দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করে যাচ্ছি। অনেক সীমাবদ্ধতা রয়েছে; তবু শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে যাক, তা চাই না।’

আরেক শিক্ষক গঙ্গা রানী বলেন, এলাকাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত। গ্রামের শিশুরা দূরের বিদ্যালয়ে যেতে চায় না। এ কারণে বড়াইল গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু বিদ্যালয়ে প্রয়োজনীয় অবকাঠামো, বিদ্যুৎ, শৌচাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই।

বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব বর্মন বলেন, এলাকার শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিজেদের উদ্যোগে বিদ্যালয়টি চালু রেখেছেন তাঁরা। নানা সংকটের মধ্যেও পাঠদান বন্ধ করেননি। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি পাবে, এমন প্রত্যাশা তাঁদের। এতে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ আরও নিশ্চিত হবে। তবে অনেক চেষ্টা করেও বিদ্যালয়টি সরকারি করা সম্ভব হয়নি।

পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, ফসলের মাঠের মধ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসতি গড়ে উঠেছে। ওই এলাকার দুই থেকে আড়াই কিলোমিটারের মধ্যে ভাটখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেওপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ ছাড়া নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের পিটিহার গ্রামেও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কিন্তু এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের এসব প্রতিষ্ঠানে পড়তে যাওয়ার আগ্রহ কম।

মোয়াজ্জেম হোসেন বলেন, এ কারণে তাঁদের নিজস্ব বসতির কাছাকাছি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকা জরুরি। বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন ও অনুপযুক্ত শিক্ষার পরিবেশের কারণে অনেক অভিভাবক সন্তানদের পাঠাতে চান না।

জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রতিষ্ঠানটির নামে ৩৩ শতক জমি থাকতে হবে। পাশাপাশি ১৫০ শিক্ষার্থী থাকতে হবে। দুই কিলোমিটারের মধ্যে কোনো সরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে না। এসব শর্ত পূরণ হলে তারা জেলা প্রাথমিক শিক্ষা অফিস বরাবর আবেদন করতে পারবে। তারা আবেদন করলে আমরা সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

দোকানের গেট খুলতে গিয়ে বিদ্যুতায়িত মা, বাঁচাতে গিয়ে মেয়েরও মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বাড়ির সামনে নিজেদের দোকানের গেট খুলতে গিয়ে প্রথমে বিদ্যুতায়িত হন মা। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে আসে মেয়েও। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

ছয় মাসে গাকের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী, তদন্ত চায় আয়াস

চাঁপাইনবাবগঞ্জে নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে গত ছয় মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আয়াস।

১৭ বছর ধরে ৬ একরের জলমহাল দখলে তাঁর

১৭ বছর ধরে ৬ একরের জলমহাল দখলে তাঁর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ভাগোলপুর মৌজায় সরকারি খাসপুকুর আছে চারটি। জলমহাল চারটির আয়তন প্রায় ৬ একর। একসময় এগুলো ইজারা দেওয়া হতো। সরকারি আইনজীবীকে ম্যানেজ করে ভুয়া দলিল ও আদালতের স্থগিতাদেশের সুযোগ নিয়ে ১৭ বছর সেগুলো দখল করে রেখেছেন স্থানীয় আব্দুল হাকিম নামের এক

জনপ্রিয় টার্গেট

বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: ১২০ ছাত্র নিয়ে পাঁচ শিক্ষকের সংগ্রাম

বড়াইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়: ১২০ ছাত্র নিয়ে পাঁচ শিক্ষকের সংগ্রাম

প্রকাশ: ০৩:৩৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬