ছোট্ট ফাতেমার হার্টে ছিদ্র, অর্থাভাবে থেমে আছে চিকিৎসা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার হাজীপাড়া এলাকার আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে পরিবারের সঙ্গে থাকে ফাতেমা। তার বাবা বশির উদ্দিন পেশায় রংমিস্ত্রি। তবে নিজেও হৃদ্‌যন্ত্রে আক্রান্ত হওয়ায় নিয়মিত কাজ করতে পারেন না। দুইবার স্ট্রোকও করেছেন তিনি। জায়গা-জমি নেই, সংসার চলে অনিশ্চয়তার মধ্যে। এমন পরিস্থিতিতে মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করা তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, চিকিৎসাধীন মেয়ের পাশে বসে আছেন বশির উদ্দিন। চোখেমুখে উদ্বেগ, মেয়েকে বাঁচানোর আকুতি।

বশির উদ্দিন জানান, জন্মের পরপরই ২০১৬ সালে ফাতেমার হৃদ্যন্ত্রে ছিদ্র ধরা পড়ে। তখন চিকিৎসকেরা নিয়মিত ওষুধ চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। ওষুধেই ছিদ্র বন্ধ হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছিলেন তাঁরা। কিন্তু অর্থসংকটে মেয়ের ওষুধ নিয়মিত চালাতে পারেননি তিনি।

বশির উদ্দিন বলেন, ‘অক্টোবর মাসের শেষ সপ্তাহে ফাতেমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করাই। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার হার্টের ছিদ্র বড় হয়েছে। দ্রুত উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করাতে বলেন। কিন্তু আমার কাছে সেই চিকিৎসার খরচ জোগাড় করার মতো কোনো অর্থ নেই। তাই মেয়েকে উপজেলা হাসপাতালে ভর্তি রেখেছি।’

বশির উদ্দিন আরও বলেন, ‘আমি নিজেও হার্টের রোগী। দুইবার স্ট্রোক করেছি। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে ফাতেমা মেঝ। বড় মেয়ে স্বামীর সংসারে। ঘরে স্ত্রী, ফাতেমা আর ছোট ছেলে। রংমিস্ত্রির কাজ করলেও অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে পারি না। মেয়েকে বাঁচাতে মানুষের কাছে সহযোগিতা চাইছি।’

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পার্বন চাকমা বলেন, ‘এখানে হৃদ্‌রোগের চিকিৎসক নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। কিন্তু অর্থসংকটে অভিভাবক তাকে সেখানে নিতে পারছেন না। ডায়াগনস্টিক পরীক্ষায় তার হার্টে বড় ছিদ্র থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আপাতত চমেক হাসপাতালের চিকিৎসাপত্র অনুযায়ী সকাল ও বিকেলে ইনজেকশন দেওয়া হচ্ছে। তাকে খুব দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা জরুরি।’

ফাতেমার চিকিৎসার জন্য দ্রুত আর্থিক সহযোগিতা প্রয়োজন। মেয়েকে বাঁচাতে সবার কাছে সহায়তার আবেদন জানিয়েছেন বশির উদ্দিন। তাঁর নগদ: ০১৮৯৩১৩৩৯১৭ ও বিকাশ: ০১৭৭৮৬৫২৪৭২ নম্বরে পাঠানো যাবে আর্থিক সহায়তা।

চট্টগ্রাম বোর্ডে ৬ কলেজে শতভাগ পাস, ৩ কলেজ পাসশূন্য

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ছয়টি কলেজে শতভাগ পাস করেছেন ২৬৭ শিক্ষার্থী। তিনটি কলেজের ৯ শিক্ষার্থীর কেউ পাস করেননি। বোর্ডে মোট পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন।

নারায়ণগঞ্জ থেকে বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার: পুলিশ

বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাব্বির হোসেন সানিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। পুলিশের দাবি, তিনি সাজ্জাদের নির্দেশে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

লুটপাটের ভিডিও ধারণ করতে গিয়ে মা-দুই ছেলে আহত, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের পটিয়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলার দৃশ্য ভিডিও করতে গেলে মা ও তাঁর দুই ছেলে আহত হন। এ ঘটনায় মামলা হওয়ার পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

ছোট্ট ফাতেমার হার্টে ছিদ্র, অর্থাভাবে থেমে আছে চিকিৎসা

প্রকাশ: ১২:০০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬