ঢাকা ১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চলনবিলে বিনা হালে রসুন চাষের ধুম, লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৩৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

চলতি মৌসুমে চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর উপজেলায় রসুন চাষের নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগ। রান্নার অপরিহার্য উপকরণ হিসেবে ব্যবহারের পাশাপাশি চিপস, আচারসহ বিভিন্ন খাদ্যপণ্যে রসুনের ব্যবহার বাড়ছে। দেশ-বিদেশে চাহিদা বৃদ্ধি এবং বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনায় এ ফসল চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকেরা। শুধু চাটমোহর উপজেলাতেই গত তিন বছরে রসুনের আবাদ বেড়েছে প্রায় এক হাজার হেক্টর।

সরেজমিন চলনবিল অধ্যুষিত ছাইকোলা, হরিপুর, ডিবিগ্রাম, মূলগ্রাম ও পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠের পর মাঠজুড়ে চলছে রসুন চাষের প্রস্তুতি ও রোপণ। বাড়ির নারী সদস্যরা বীজ রসুনের কোয়া ছাড়িয়ে রোপণের উপযোগী করছেন। এরপর পুরুষদের সঙ্গে সমানতালে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাদামাটির জমিতে রসুনের কোয়া বিছানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তাঁরাও।

বিনা হালে রসুন চাষের এ পদ্ধতিতে কাদামাটির ওপর রসুনের কোয়া রোপণ করা হয়। পরে জমির আর্দ্রতা ধরে রাখা এবং সরাসরি রোদ থেকে রসুনের কোয়া রক্ষায় ওপরের স্তরে ছড়িয়ে দেওয়া হয় ধানের খড় কিংবা কচুরিপানা। রসুনগাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে খড় ও কচুরিপানা পচে জমিতে জৈব পদার্থের জোগান দেয়। এতে মাটির উর্বরতা ও স্বাস্থ্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখে মালচিং পদ্ধতি।

বিনা হালে রসুন চাষের বিষয়ে ছাইকোলা ইউনিয়নের কৃষক আব্দুল কাদের আজকের পত্রিকাকে বলেন, মূলত সময় বাঁচাতেই তাঁরা এ পদ্ধতিতে রসুন চাষ করেন। বর্ষার পানি নেমে যাওয়ার পর জমিতে জো আসতে দেরি হলে রসুন চাষও পিছিয়ে যায়। তাই সময়মতো আবাদ শেষ করতে কাদামাটির জমিতে বিনা হালে রসুনের কোয়া রোপণ করেন তাঁরা। এতে জমি চাষ ও শ্রমিকের খরচও অনেক কম লাগে।

ডিবিগ্রাম ইউনিয়নের পাচুরিয়া গ্রামের কৃষক মিকাইল হোসেন আজকের পত্রিকাকে বলেন, এ বছর তিনি পাঁচ বিঘা জমিতে রসুন চাষ করেছেন। তাঁর জমিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী-পুরুষ শ্রমিকেরা পারিশ্রমিকের বিনিময়ে কাজ করছেন। পুরুষ শ্রমিকের দৈনিক মজুরি ৭০০ টাকা এবং নারী শ্রমিকের ৫০০ টাকা। তিনি আশা করছেন, সপ্তাহখানেকের মধ্যেই বিনা হালে রসুন চাষের কাজ শেষ করতে পারবেন। ফলন ও বাজারদর ভালো হলে এবারও লাভবান হওয়ার প্রত্যাশা করছেন তিনি।

মূলগ্রাম ইউনিয়নের কৃষক মিনারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, এ বছর তিনি সাত বিঘা জমিতে বিনা হালে রসুনের আবাদ করেছেন। কয়েক বছরে ভালো ফলন ও দাম পাওয়ায় এবার আগের চেয়ে দুই বিঘা বেশি জমিতে রসুন চাষ করেছেন। এবারও ভালো দাম পেলে আগামী বছরগুলোতে আরও বেশি জমিতে রসুনের আবাদ করার পরিকল্পনা রয়েছে তাঁর।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ আজকের পত্রিকাকে বলেন, চাটমোহর উপজেলার অন্যতম প্রধান উচ্চমূল্যের ফসল রসুন। এখানকার উৎপাদিত রসুন দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। গত কয়েক বছরে ভালো ফলন ও দাম পাওয়ায় কৃষকদের মধ্যে রসুন চাষের আগ্রহ দিন দিন বাড়ছে। চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অন্তত ৫০ হেক্টর বেশি জমিতে রসুন চাষ হবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ আজকের পত্রিকাকে বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় পেঁয়াজ ও রসুন সংরক্ষণাগার স্থাপন করায় কৃষকেরা বছরব্যাপী এসব ফসল সংরক্ষণের সুযোগ পাচ্ছেন। এতে তাঁরা বাজারদর বিবেচনা করে ফসল বিক্রি করে বেশি লাভবান হতে পারছেন।

তিনি আরও বলেন, চলতি মৌসুমে রসুন, সরিষাসহ অন্যান্য রবি ফসলের আবাদ যাতে ব্যাহত না হয়, সে জন্য প্রয়োজনীয় সার সরবরাহ এবং মাঠপর্যায়ে নিবিড় পরামর্শসেবা দেওয়া হচ্ছে। কৃষকেরা যাতে রবিশস্য চাষে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়েন, সে লক্ষ্যে নিয়মিত উঠান বৈঠক ও মাঠপর্যায়ে কৃষি পরামর্শ কার্যক্রম জোরদার করা হয়েছে।

পাবনা মানসিক হাসপাতালে ৬ দালাল আটক

পাবনা মানসিক হাসপাতালে ৬ দালাল আটক

পাবনা মানসিক হাসপাতালে অভিযান চালিয়ে রোগী ভাগিয়ে নেওয়া ও অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সাঁথিয়ায় জমির বিরোধে বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগ

পাবনার সাঁথিয়ায় জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষরা আজিজল হক নামের এক ব্যক্তির বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের দোপমাঝ গ্রামে এ ঘটনা ঘটে।

শিক্ষাপ্রতিষ্ঠান অস্থিতিশীল করার চেষ্টা করছে পালিয়ে যাওয়া অপশক্তি: পাবিপ্রবি উপাচার্য

গত ২০ বছর দেশে বৈধ শাসন, আইনের শাসন ও ভোটাধিকার ছিল না বলে মন্তব্য করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম। তিনি বলেছেন, ফ্যাসিবাদী শক্তি নতুন বাংলাদেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানের মতো

জনপ্রিয় টার্গেট

ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম

চলনবিলে বিনা হালে রসুন চাষের ধুম, লক্ষ্যমাত্রা ছাড়ানোর আশা

প্রকাশ: ১১:৩৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬