চট্টগ্রামে সিএনজির গ্যাস সিলিন্ডারে ৪৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩১ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার কালাবিবির দিঘির মোড় এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়া উপজেলার মুহুরীপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে শফি আলম (৩৬) এবং কক্সবাজার সদর উপজেলার নয়াপাড়া এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুর রহিম (৪৭)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় কালাবিবির দিঘির মোড় এলাকায় তল্লাশিচৌকি বসানো হয়। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অটোরিকশায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।

পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতরের একপাশে বিশেষ কৌশলে রাখা ২২টি বান্ডেল উদ্ধার করা হয়। বান্ডেলগুলো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। পরে সেগুলো খুলে ৪৩ হাজার ৭৭০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। র‍্যাবের দাবি, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ইয়াবাসহ দুজনকে থানায় দিয়েছে র‍্যাব। তাঁদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের ২৬ ও ২৭ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রাজধানীর ডেমরায় দেলোয়ার হোসেন (৫০) নামে এক রিকশাচালককে ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে ডেমরার কামারগোপ ৪ নম্বর গেট মসজিদের পেছনে ঘটনাটি ঘটে। মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনার সূত্রপাত হয় বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে সিএনজিচালিত অটোরিকশার চালক বলে ধারণা করছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।

জনপ্রিয় টার্গেট

বরিশালে মাদ্রাসার সভাপতি নিয়ে চরমোনাই ও বিএনপিতে উত্তেজনা

চট্টগ্রামে সিএনজির গ্যাস সিলিন্ডারে ৪৩ হাজার ইয়াবা, গ্রেপ্তার ২

প্রকাশ: ০১:২৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬