ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় চাঁদা না পেয়ে চার প্রতিষ্ঠান ও বাড়িতে গুলি: দুই মামলা, গ্রেপ্তার ৩

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

চয়নিকা ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। অন্যদিকে, খানজাহান আলী থানার যোগীপোল এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী জিয়া ফকিরের বাড়িতে গুলি ও বোমা হামলার ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে মামলা করেছেন। তবে লবণচরা থানা এলাকার একটি তুষকাঠের মিল ও চানাচুর কারখানা লক্ষ্য করে গুলির ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

নগরের টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসিতে গুলির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে টুটপাড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টুটপাড়া মেইন রোডের জোড়াকল বাজার এলাকার জামাল শেখের ছেলে রুবেল ওরফে গরু রুবেল এবং দক্ষিণ টুটপাড়ার গেদনপাড়া এলাকার হাবিবুর রহমান খানের ছেলে রনি।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন জানান, ঘটনার পর চয়নিকা ফার্মেসির মালিককে মামলা করার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাঁরা মামলা করতে রাজি না হওয়ায় টুটপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কায়েস মোল্লা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় শীর্ষ সন্ত্রাসী নুর আজিমকে নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, শুক্রবার রাতে টুটপাড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চয়নিকা ফার্মেসির কাছে ২০ লাখ টাকা ও ১০টি মোটরসাইকেল চাঁদা দাবি করেছিল শীর্ষ সন্ত্রাসী নুর আজিম। প্রায় এক মাস আগে এ হুমকি পাওয়ার পর গত ২৮ অক্টোবর ফার্মেসিটি বন্ধ করে দেন মালিক। পরে পুলিশের আশ্বাস ও পাহারায় ১৪ নভেম্বর রাতে ফার্মেসিটি আবার চালু করা হয়।

স্থানীয়রা জানান, অন্যান্য দিনের মতো শুক্রবারও ফার্মেসির সামনে পুলিশি পাহারা ছিল। এর মধ্যেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ফার্মেসিতে থাকা মালিকের ছেলে জারিফকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তাঁর পায়ে বিদ্ধ হয়। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়। ঘটনার পর ওই এলাকায় সার্বক্ষণিক পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে।

খানজাহান আলী থানার যোগীপোল এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী জিয়া ফকিরের বাড়িতে গুলি ও বোমা হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় রেজাউল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তদন্ত কর্মকর্তা অনিমেষ মণ্ডল জানান, শুক্রবার রাতেই জিয়া ফকির বাদী হয়ে মামলা করেছেন। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেজাউল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী জিয়া ফকিরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিল দুর্বৃত্তরা। দাবি করা চাঁদা না পেয়ে শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাঁর বাড়ির ফটক লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।

খানজাহান আলী থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল জানান, গুলির সময় জিয়া ফকিরের বোন নার্গিস বাড়ির ফটকের পাশে দাঁড়িয়ে ছিলেন। গুলির শব্দে দৌড়ে নিরাপদ স্থানে যাওয়ার সময় পড়ে গিয়ে তিনি সামান্য আহত হন। ঘটনাস্থল থেকে দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এদিকে নগরের লবণচরা থানা এলাকার একটি তুষকাঠের মিল ও একটি চানাচুর কারখানা লক্ষ্য করে গুলির ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, এসব ঘটনায় মামলা করার জন্য সংশ্লিষ্টদের একাধিকবার অনুরোধ করা হয়েছে। কিন্তু তাঁরা এখনো মামলা করতে আসেননি। তবে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান লবণচরা থানার হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠের মিলের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিলেন। মালিকপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোরে মিলটি লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

এ ছাড়া হঠাৎ বাজারের পাশে শামসুর রহমানের ‘তপন’ চানাচুর কারখানার মালিকের কাছেও দীর্ঘদিন ধরে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল ওই সন্ত্রাসী বাহিনী। চাঁদা না পেয়ে শুক্রবার ভোরে বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে।

পরপর এসব গুলির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

খুলনায় ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি

আজ শুক্রবার রাত ৮টার দিকে খানজাহান আলী থানার যোগীপোল এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী জিয়া ফকিরের বাড়িতে গুলির ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, জিয়া ফকিরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিল দুর্বৃত্তরা। দাবি করা টাকা না পেয়ে দুটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি বাড়ির

হুমকির এক মাস পর চয়নিকা ফার্মেসির ভেতরেই মালিকের ছেলেকে গুলি

খুলনার টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসিতে বোরকা পরা এক ব্যক্তি গুলি করে মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফকে আহত করেছেন বলে অভিযোগ। আজ শুক্রবার সন্ধ্যায় হামলার পর মোটরসাইকেলে পালিয়ে যায় হামলাকারীরা। চাঁদার হুমকির কারণে ফার্মেসিটি আগে ১৮ দিন বন্ধ ছিল।

সুন্দরবনে জলদস্যুদের দুই সহযোগী গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

সুন্দরবনের কয়রায় অভিযান চালিয়ে জলদস্যুদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

খুলনায় চাঁদা না পেয়ে চার প্রতিষ্ঠান ও বাড়িতে গুলি: দুই মামলা, গ্রেপ্তার ৩

খুলনায় চাঁদা না পেয়ে চার প্রতিষ্ঠান ও বাড়িতে গুলি: দুই মামলা, গ্রেপ্তার ৩

প্রকাশ: ০৫:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬