ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ইজিবাইকচালককে হত্যায় ‘আরমান বাহিনী’র হোসেন ঢালী গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২৬ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার হোসেন ঢালী খুলনা নগরের তেলীগাতি এলাকার তরিকুল ঢালীর ছেলে।

এসআরবি-৬ অধিনায়ক নিস্তার আহমেদ জানান, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ দলটি বাঁখুয়া এলাকায় অভিযান চালায়। এ সময় রনি হত্যা মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি হোসেন ঢালীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম রনি পেশায় ইজিবাইকচালক ছিলেন। গত ২৩ আগস্ট তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

এর তিন দিন পর, ২৬ আগস্ট দৌলতপুর থানার মহেশ্বরপাশা কার্তিককূল এলাকার একটি বিল থেকে রনির ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় রনির মা নাছিমা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

খুলনা নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় মামলা, জড়িতদের শনাক্ত করেছে পুলিশ

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় নাশকতার মামলা হয়েছে। আজ সোমবার রাতে কেসিসির নিরাপত্তা শাখার সুপার আলমগীর কবির বিশ্বাস বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনায় ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগারের গাড়ি চুরির চেষ্টা, ২ জনের কারাদণ্ড

খুলনায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগারের গাড়ি চুরি করতে গিয়ে ধরা পড়েছেন দুই যুবক। এ ঘটনায় করা মামলার বিচার এক দিনেই শেষ করে তাঁদের আট মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ডুমুরিয়ার তরিকুল হত্যা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

খুলনার ডুমুরিয়ায় বিএনপি নেতা আব্দুস সালাম শেখের ছেলে তরিকুল ইসলাম শেখ হত্যা মামলার অন্যতম আসামি বায়তুলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ভোরে পাবনার হেমায়েতপুর এলাকায় এক বন্ধুর বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

খুলনায় ইজিবাইকচালককে হত্যায় ‘আরমান বাহিনী’র হোসেন ঢালী গ্রেপ্তার

প্রকাশ: ১২:০৬:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬