গতকাল রোববার রাতে নান্দাইল সদর থেকে ওই নারী ফুটবলার ও তার সতীর্থ খেলোয়াড়েরা মাহমুদুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের শামছুল ইসলামের ছেলে।
এ ঘটনায় কিশোরী ফুটবলারের বড় ভাই বাদী হয়ে রোববার রাতে নান্দাইল মডেল থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন। আজ সোমবার সকালে মাহমুদুলকে ময়মনসিংহের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে নান্দাইল একটি উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল অনুশীলন শেষে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন তিনি। শেরপুর ইউনিয়নের দুর্বাকান্দা ব্রিজের কাছে গেলে চালক মাহমুদুল ইজিবাইক থামিয়ে তাকে জোরপূর্বক জড়িয়ে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় ওই ফুটবলার ধস্তাধস্তি করে চিৎকার করলে মাহমুদুল তাকে কাউকে কিছু না বলার হুমকি দিয়ে পালিয়ে যান। পরে রোববার রাতে নান্দাইল সদরে মাহমুদুলকে দেখতে পেয়ে সতীর্থ খেলোয়াড়দের নিয়ে তাঁকে আটক করে পুলিশে দেন ওই নারী ফুটবলার।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম বলেন, নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহমুদুলের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুর পেটে করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল সাড়ে ৭ হাজারের বেশি ইয়াবা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এক নারীসহ দুই শিশুকে আটক করে র্যাব-৭।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুই রাতে আটটি মন্দির ও ঠাকুরঘরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ভুনবীর ইউনিয়নের ভীমসী, বাবুর বাজার, শাসন ও ভুনবীর গ্রামের বিভিন্ন মন্দির ও ঠাকুরঘরে এসব চুরি হয়। চোরেরা পিতলের মূর্তি, পিতল ও কাঁসার বাসনপত্র এবং প্রণামির বাক্সে থাকা নগদ টাকা নিয়ে গেছে…
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আবদুল আলীম (৩৬) নামের এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
দৈনিক টার্গেট 




















