ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করলেন এনসিপি নেতারা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত নির্বাচন-পরবর্তী ৭-৮ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি ঘটেছে। ফলে সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীসহ জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্ব ধারাবাহিকভাবে ভিকটিমে পরিণত হচ্ছেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

এই পরিস্থিতি উত্তরণে সরকারপ্রধানের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী এবং জুলাই গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানানো হয়েছে। তবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক মাসে বিচারিক বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্পষ্ট না করার ফলেই আজকের এই সংকটের সৃষ্টি হয়েছে।

এনসিপি নেতা নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও টেকসই না করতে পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয় এবং দেশে কাঙ্ক্ষিত অর্থনৈতিক বিনিয়োগও আসবে না। তাই সংস্কার কোনো গৌণ বিষয় নয়, বরং অর্থনীতির চাকা সচল রাখা ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির জন্য এটি অপরিহার্য।

এনসিপির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবি দেওয়া হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। দাবিগুলোর মধ্যে রয়েছে:

সংস্কার প্রক্রিয়া ও গণরায়ের বাস্তবায়ন বাধাগ্রস্তকারী একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করা এবং গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’ পুরোপুরি বাস্তবায়ন করা; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বৃদ্ধি করা এবং জেলা পর্যায়ে জুলাই গণহত্যার মামলাগুলোর দ্রুত তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল নিশ্চিত করা; জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের রাজনৈতিক ও প্রশাসনিক নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনকে স্পষ্ট নির্দেশ প্রদান; আগামী ১২ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি চুক্তির নবায়ন আলোচনায় ভারতের কাছে কঠোর বার্তা দেওয়া এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে বিন্দুমাত্র আপস না করা; ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারিক রায় কার্যকর করা।

তিনি বলেন, ‘ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে এবং এদেশীয় স্বার্থান্বেষী মহলকে কাজে লাগিয়ে সীমান্তের ওপার ও ভিতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এই ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় বাংলাদেশের জনগণ ও সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, সীমান্তের কাছে হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি ও পলাতক আওয়ামী লীগ নেতারা একত্রে সমাবেশ করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করছে।

এই অপপ্রচারের জবাবে বিশ্বমঞ্চে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ভারত নিজেই বর্তমানে আসাম, দিল্লি ও পশ্চিমবঙ্গে মুসলিম এবং দলিতদের ওপর কাঠামোগত নির্যাতনের মাধ্যমে বিশ্বের শীর্ষ সংখ্যালঘু নির্যাতনকারী দেশে পরিণত হয়েছে। এ ছাড়া ঐতিহাসিকভাবে বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামলেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে এবং তাদের জমিজমা ও সম্পত্তি দখল করা হয়েছে।

আন্তর্জাতিক অপপ্রচার ও অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় কেবল রাজনৈতিক দলের ঐক্যে সীমাবদ্ধ না থেকে দেশের সর্বস্তরের সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে এনসিপি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন এনসিপি নেতারা

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন এনসিপির তিন নেতা, যেসব বিষয় আলোচনায়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা। আজ সোমবার বেলা ১টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সংলাপ শুরু আজ: ঐক্যের আলাপে প্রত্যাশার চাপ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের…

জনপ্রিয় টার্গেট

ভিডিও দেখে ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার, কিডনি রোগে আক্রান্ত কিশোরী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করলেন এনসিপি নেতারা

প্রকাশ: ০৪:৩৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬