মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর সাটুরিয়া উপমহাব্যবস্থাপক (ডিজিএম) কার্যালয় সূত্রে জানা গেছে, সাটুরিয়া সাবস্টেশন থেকে ছয়টি ফিডারের মাধ্যমে সাটুরিয়া উপজেলার পাশাপাশি ধামরাই উপজেলার কিছু এলাকায় প্রায় ৪৭ হাজার গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব গ্রাহকের জন্য প্রয়োজন অন্তত ১২ মেগাওয়াট বিদ্যুৎ। তবে স্বাভাবিক সময়েও ধামরাই গ্রিড থেকে প্রতিদিন ছয় থেকে আট মেগাওয়াটের বেশি বিদ্যুৎ পাওয়া যায় না। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বিভিন্ন এলাকায় পালাক্রমে বিদ্যুৎ সরবরাহ করতে হয়।
এর মধ্যে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কালিয়াকৈর জাতীয় গ্রিডে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পরিস্থিতির আরও অবনতি হয়। এতে ধামরাই গ্রিডের দুটি ইউনিট বন্ধ হয়ে যায়। সকাল ৯টা ২০ মিনিটের দিকে একটি ইউনিট চালু হলেও সাটুরিয়ায় মাত্র দুই মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে।
সাটুরিয়া পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ডিজিএম ওয়ালিউর রহমান বলেন, ‘দুই মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে সাটুরিয়া সাবস্টেশনের মাত্র ২০ শতাংশ গ্রাহককে ঘুরিয়ে-ফিরিয়ে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। বাকি প্রায় ৮০ শতাংশ গ্রাহককে এ সময়ে বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না।’
ওয়ালিউর রহমান জানান, সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত একটি ফিডারের মাধ্যমে সাটুরিয়া বাজারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এরপর ওই ফিডার বন্ধ করে ৩ ও ৬ নম্বর ফিডারের মাধ্যমে বাজারের আশপাশের এলাকায় বিদ্যুৎ দেওয়া হয়। দুপুর ১২টার দিকে ওই দুটি ফিডারও বন্ধ করে অন্য একটি ফিডারের মাধ্যমে অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়।
তিনি বলেন, ‘দুপুর ১২টার মধ্যে কালিয়াকৈর জাতীয় গ্রিডের ত্রুটি দূর করে ধামরাই গ্রিডের দুটি ইউনিট চালু করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে তা সম্ভব হয়নি। ত্রুটি মেরামতের কাজ চলছে। গ্রিডের সমস্যা সমাধান করে ধামরাই গ্রিডের দুটি ইউনিট চালু করা সম্ভব হলে সাটুরিয়ায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিরও অনেকটা উন্নতি হবে।’
মাগুরায় পূর্বশত্রুতার জেরে মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নাইটগার্ড মোমিন মিয়াকে (৪৫) হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর কাছ থেকে নগদ পাঁচ লাখ টাকা এবং তাঁর স্ত্রী ও মেয়ের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
জামালপুরে বাস ভাঙচুর ও চালকদের মারধরের প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা…
কুমিল্লার দেবিদ্বারে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) মাঠকর্মী মো. শাহজাহান মিয়ার বিরুদ্ধে শতাধিক গ্রাহকের জমা ও এফডিআরের প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। টাকা ফেরতের দাবিতে বুধবার সংস্থাটির দেবিদ্বার কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন ভুক্তভোগী গ্রাহকেরা।
দৈনিক টার্গেট 




















