আরডিএর এস্টেট অফিসার মো. বদরুজ্জামানের সই করা পৃথক চিঠিতে এসব নির্দেশ দেওয়া হয়। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। আইনি পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে চিঠি পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
জানা গেছে, ২০০৭-০৮ সালে চারতলা গোধুলি মার্কেটটি নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় নির্মিত হয়। ২০০৮ সালেই দোকান বরাদ্দ শুরু হয়। দোতলায় ১৫৭টি দোকান ছিল। এর মধ্যে ৪৬টি দোকান মিলে ৫ হাজার ৬১২ বর্গফুট জায়গা ভাড়া নেন ব্যবসায়ী শফিকুল আউয়াল খান। পরে তিনি আরও ১ হাজার বর্গফুট জায়গা ভাড়া নেন। আরডিএর শতাধিক দোকানের ভাড়াটিয়ার কাছ থেকেও তিনি দোকানগুলো নেন। পরে সব দোকান ভেঙে বানানো হয় বিশাল এক ফার্নিচারের শোরুম। এ জন্য প্যাসেজ ও ক্যান্ডিলিভারের জায়গাও দখল করেছেন আউয়াল। এখন ১৫৭টি দোকানের কোনো অস্তিত্ব নেই। শফিকুল ভবনের চারতলায় ৪ হাজার ৫২৪ বর্গফুট জায়গাজুড়ে আলিশান এক ফ্ল্যাট বানিয়ে সপরিবারে বাস করছেন। চারতলায় আরও ৪ হাজার ৫৯০ বর্গফুট জায়গা দখল করে বানিয়েছেন একটি ফার্নিচারের গুদাম।
এ ছাড়া ওই ভবনে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলীরও দখলদারি আছে। এ নিয়ে গতকাল শুক্রবার আজকের পত্রিকায় ‘রাজশাহী: আরডিএর মার্কেট গিলেছেন তিনি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।
চিঠিতে রমজান আলী ও শফিকুল আউয়াল খানকে অবৈধভাবে ব্যবহৃত জায়গা খালি করে আরডিএর দখলে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে তাঁদের বকেয়া ভাড়া ও ক্ষতিপূরণ পরিশোধ এবং অবৈধ ব্যবহার বন্ধ করে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তা না হলে বরাদ্দ ও চুক্তি বাতিল, দখল গ্রহণ, স্পেস সিলগালা, বকেয়া অর্থ ও ক্ষতিপূরণ আদায়সহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
এ বিষয়ে ব্যবসায়ী শফিকুল আউয়াল খানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে গণ-অভ্যুত্থানের পর থেকে যুবলীগ নেতা রমজান আলী আত্মগোপনে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে উদ্ধার হওয়া মুখে স্কচটেপ লাগানো মরদেহের পরিচয় শনাক্তের পর জানা গেছে, নিহত ইসমাইল হোসেন (৫০) জমি বিক্রি করতে জামালপুর গিয়েছিলেন। সেই টাকা সঙ্গে নিয়ে জামালপুর থেকে বাসে করে গাজীপুরে আসার কথা ছিল তাঁর। পরিবারের সদস্যদের ধারণা, পথে তাঁর সঙ্গে…
কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরে ১২ টন খোলা চিনিসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় চিনির মালিকসহ চারজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম রবি (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে…
দৈনিক টার্গেট 






















