ভোক্তা-অধিদপ্তর কুমিল্লা জানায়, অভিযানকালে বেকারিতে তৈরি কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি শিঙাড়ায় নিষিদ্ধ কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে এসব খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়।
এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জিহাদ বেকারিকে ৩০ হাজার টাকা এবং ইউনাইটেড ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।
ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি বেকারি মালিক সমিতির জিম্মায় সংশোধনের সুযোগ দিয়ে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক টার্গেট 
























