খুলনা, চট্টগ্রামসহ ৭ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা সংকেত

৭ জেলায় ঝড়বৃষ্টি ও ১ নম্বর সংকেত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৩০২ বার পঠিত হয়েছে

মঙ্গলবার ৮ জুলাই দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সেইসঙ্গে নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, আবহাওয়ার পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তাই যাত্রী ও পণ্যবাহী নৌযান চালকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জনপ্রিয় টার্গেট

আজকের নামাজের সময়সূচি: ২৬ সেপ্টেম্বর ২০২৬

খুলনা, চট্টগ্রামসহ ৭ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা সংকেত

৭ জেলায় ঝড়বৃষ্টি ও ১ নম্বর সংকেত

প্রকাশ: ০৮:২৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫