সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাবেক সভাপতি মোকারম বিল্লাহ শাহাদাত বলেন, হাতিয়ার বিভিন্ন ঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সংসদে আব্দুল হান্নান মাসুদ বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। ঘাটগুলোতে অতিরিক্ত টোল আদায়ের ঘটনা সত্য হলেও এর সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
তিনি দাবি করেন, ঘাটের অনিয়মের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। নিজের লোকজনের অনিয়ম আড়াল করতে সংসদ ও বিভিন্ন টকশোতে ঘাটের নৈরাজ্যের সঙ্গে বিএনপিকে জড়ানো হচ্ছে। সংসদে দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ঘাটে যাত্রীপ্রতি নির্ধারিত ৫ টাকার পরিবর্তে ১০ টাকা করে আদায়ের বিষয়টি উপজেলা প্রশাসনকে জানিয়েছিল উপজেলা বিএনপি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দুই ঘাটের ইজারাদারকে ডেকে ৫ টাকা করে টোল আদায়ের নির্দেশ দেন। প্রথমবারের ঘটনায় তাঁদের কাছ থেকে মুচলেকা নেওয়া হলেও বর্তমানে আবারও ১০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ অনিয়ম বন্ধে প্রশাসনকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিএনপির এই নেতা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাব্বির উদ্দিন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. ফাহিম উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মমিন উল্যাহ রাসেল, সদস্যসচিব কাউছার মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াজ মাহমুদ, সদস্যসচিব আবদুল হালিম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম দুখু ও সদস্যসচিব ফরহাদ হাছানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে উদ্ধার হওয়া নবজাতকসহ স্বামী-স্ত্রীর লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত নাজমা বেগমের বড় বোন শাপলা ঘটনাস্থলে এসে তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন…
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান আব্দুল মোমিন। আদালতে হাজিরার জন্য কারাগার থেকে কয়েকজন আসামির সঙ্গে তাঁকেও হাজতখানায় রাখা হয়েছিল।
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর-মৃর্ধাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
দৈনিক টার্গেট 



















