দুর্বৃত্তরা কাটল মধুমতির বাঁধ, ডুবল ১০ বিঘা জমির পাকা ধান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

এ ঘটনার প্রতিকার ও জড়িতদের শাস্তির দাবিতে ক্ষতিগ্রস্ত রাজু আহমেদ বাদী হয়ে আজ বুধবার সকালে মাগুরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ইটভাটা ও ফসল রক্ষার এই বাঁধটির একটি অংশ কেটে দেয়। মুহূর্তেই মধুমতির পানি বাঁধের কাটা অংশ দিয়ে ফসলি জমিতে ঢুকে পড়ে। এতে ধান কাটার ঠিক আগমুহূর্তে পুরো ফসল তলিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কৃষক রাজু আহমেদ জানান, অনেক ধার-দেনা এবং কঠোর পরিশ্রমে ১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। ফসল ঘরে তোলার পূর্বমুহূর্তে দুর্বৃত্তের কর্মকাণ্ডে তাঁর সব স্বপ্ন ভেসে গেছে। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

এদিকে ঘটনা জানাজানি হলে বাগবাড়িয়া গ্রামের বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানান। স্থানীয়দের আশঙ্কা—এটি কেবল ব্যক্তিগত শত্রুতা নয়, বরং বড় ষড়যন্ত্র। বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামত করা না হলে পুরো বাগবাড়িয়া গ্রামসহ আশপাশের এলাকা প্লাবিত ও নদীভাঙনের কবলে পড়তে পারে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা মামলায় ৪ বিএনপি নেতাসহ ৬ জনকে আদালতে পাঠিয়েছে পাটগ্রাম থানা-পুলিশ। অভিযুক্ত ছয়জনের মধ্যে আছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের ৩ নেতা এবং নীলফামারী জেলার ডিমলা উপজ

তাল কুড়াতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন ময়মনসিংহের ভালুকার পাড়াগাঁও গ্রামের কৃষক আব্দুল মালেক। আজ তিন দিন পর তাঁর মরদেহ একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। সকালে হবিরবাড়ী ইউনিয়নের গতিয়ার বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়

জনপ্রিয় টার্গেট

খাতা চ্যালেঞ্জের পরও এসএসসিতে ফেল, লজ্জায় ফাঁস নিল ছাত্রী

দুর্বৃত্তরা কাটল মধুমতির বাঁধ, ডুবল ১০ বিঘা জমির পাকা ধান

প্রকাশ: ০৭:০৪:২২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬