সোহেল শেখ বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে। তিনি উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং বর্তমানে যুবদলের কর্মী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল শেখ মোটরসাইকেলে বসে থাকা অবস্থায় দুটি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। এতে সোহেলের ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি মেহেদী হাসান জানান, ঘটনাস্থল থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। দুবৃত্তদের চিহ্নিত করে আটকে অভিযান চালানো হচ্ছে।

দৈনিক টার্গেট 

























