দুই বোনকে একসঙ্গে বিয়ে: নওগাঁয় টিকটকারের মুখে চুন-কালি মেখে গ্রামছাড়া করার অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

এ বিয়েকে কেন্দ্র করে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত এলাকা ছাড়তে হয়েছে তাকে। অভিযোগ রয়েছে, মহাদেবপুরে তাঁর মুখে চুন-কালি মাখিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়।

আলোচিত এই ব্যক্তি হলেন নওগাঁ সদর উপজেলার বাসিন্দা মাসুদ রানা (৩৫)। তিনি পেশায় একজন আইনজীবীর সহকারী। তাঁর প্রথম স্ত্রী মৌসুমী (২৮) এবং দ্বিতীয় স্ত্রী তাঁর শ্যালিকা পূর্ণিমা (২১)। মাসুদ রানা বদলগাছী উপজেলায় একটি ভাড়া বাসায় থাকতেন।

এ ঘটনার পর বদলগাছীর স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁদের ভাড়া বাসায় থাকতে দিতে আপত্তি জানান। পরে সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘরের আসবাবপত্র নিয়ে দুই স্ত্রীকে সঙ্গে করে মহাদেবপুরে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন মাসুদ রানা।

তবে সেখানেও তাঁকে নিয়ে বিরোধের সৃষ্টি হয় বলে অভিযোগ উঠেছে। সোমবার রাত ১০টার দিকে মহাদেবপুর উপজেলার মাতাজি বিরামগ্রাম এলাকায় পৌঁছালে স্থানীয়দের একাংশ ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিয়েটি সমাজ ও তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে—এমন যুক্তিতে তাঁরা মাসুদ রানার মুখে চুন-কালি মাখিয়ে তাঁকে এলাকা ছাড়তে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে মাসুদ রানা জানান, পূর্ণিমার অন্যত্র বিয়ে হলে তাঁদের একসঙ্গে তৈরি করা আগের কিছু টিকটক ভিডিও নিয়ে তাঁকে হয়রানির মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা করেছিলেন তিনি। এ কারণেই প্রথম স্ত্রীর সম্মতিতে শ্যালিকাকে বিয়ে করেছেন বলে দাবি তাঁর।

পূর্ববিরোধে আগাছানাশক ছিটিয়ে ৭ কৃষকের ধান নষ্টের অভিযোগ

নওগাঁর ধামইরহাট উপজেলার রূপনারায়ণপুর (নিকেশ্বর) গ্রামে পূর্ববিরোধের জেরে আগাছানাশক ছিটিয়ে সাত কৃষকের ১০ বিঘা জমির আমন ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার সকালে একই এলাকার সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক চানমদ্দিন।

মান্দায় মাদক, অস্ত্র ও নগদ টাকাসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ কিশোর গ্যাংয়ের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এই অভিযান চালানো হয়।

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, দুজন আটক

নওগাঁর মান্দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

জনপ্রিয় টার্গেট

পুতিনের প্রাসাদ ঘিরে ৫০ আকাশ প্রতিরক্ষা ইউনিট, নতুন করে বসানো হয়েছে ১৫টি

দুই বোনকে একসঙ্গে বিয়ে: নওগাঁয় টিকটকারের মুখে চুন-কালি মেখে গ্রামছাড়া করার অভিযোগ

প্রকাশ: ১১:২৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬